এক্সপ্লোর

Primary Education: রাজ্যের মুকুটে নতুন পালক, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা

West Bengal Primary Education: রিপোর্টেই বলা হয়েছে, জাতীয় র‍্যাঙ্কিং-এ ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে বাংলা রয়েছে প্রথম স্থানে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রাথমিক শিক্ষায় (Primary Education) রাজ্যের (West Bengal) মুকুটে নতুন পালক। দেশের (India) মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।  

পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে  করা হয়েছে এই মূল্যায়ন। ওই রিপোর্টেই বলা হয়েছে, জাতীয় র‍্যাঙ্কিং-এ ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে বাংলা রয়েছে প্রথম স্থানে।  এই সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষা দফতরকে ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।   

এদিন মমতা টুইটে বলেন, "পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা Foundational Literacy & Numeracy Index অনুযায়ী দেশের সব রাজ্যের মধ্যে বাংলা শীর্ষস্থান অধিকার করেছি। আমি এই অসামান্য কৃতিত্বের জন্য আমাদের শিক্ষা বিভাগের সকল শিক্ষক, অভিভাবক এবং সদস্যদের অভিনন্দন জানাই।" 

আরও পড়ুন, তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে হুঁশিয়ারি অভিষেকের

সম্প্রতি, বাঙালির গর্বের মুকুটে যোগ হয়েছিল আরও একটি পালক। বিশ্বের দরবারে স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো (Durga Puja)। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেল বাঙালির দুর্গোৎসব। বিবৃতি জারি করে Intangible Cultural Heritage তথা তথা অনুনভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানিয়েছে ইউনেস্কো। 

ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়েছে। UNESCO’র তরফে জানানো হয়েছে, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে। আর এই আনন্দ-সংবাদের জেরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বাংলার জন্য গর্বের মুহূর্ত, ট্যুইট করেন মুখ্যমন্ত্রীর। বাংলায় ট্যুইট করেছেন প্রধানমন্ত্রীও। 

দুর্গাপুজোকে UNESCO স্বীকৃতি দেওয়ার পরই, ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার জন্য গর্বের মুহূর্ত। বিশ্বের প্রতিটি বাঙালির কাছে, দুর্গাপুজো উৎসবের চেয়ে অনেক বেশি আবেগের। যা সবাইকে এক করে। দুর্গাপুজো এখন, বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে। এতে আমরা সবাই আনন্দিত।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget