এক্সপ্লোর

ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতির বিষয়ে ভারত সরকারের সব প্রশ্নের জবাব দিতে তৈরি, জানালেন হোয়াটসঅ্যাপ প্রধান

Will Cathcart said, he company is committed to the privacy and security of the users across the world. | তথ্য-প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতি বদল হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নয়াদিল্লি: ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতি বদল নিয়ে যখন সারা বিশ্বে বিতর্ক চলছে, তখন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে কোনও প্রশ্নের জবাব দিতে তারা তৈরি। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, ‘আমরা জানি, ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়ে আমাদের প্রতিযোগিতার মুখে পড়তে হবে। সেটা সারা বিশ্বের পক্ষেই ভাল। কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করবেন, সে বিষয়ে মানুষের কাছে একাধিক মাধ্যম থাকা উচিত। আমরা আশাবাদী, এই প্রতিযোগিতায় কেউ আমাদের টেক্কা দিতে পারবে না।’ হোয়াটসঅ্যাপের নীতি বদল নিয়ে বেশ কিছুদিন ধরেই সারা বিশ্বে আলোচনা, তর্ক-বিতর্ক চলছে। ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে হোয়াটটসঅ্যাপের নতুন নীতি। অনেকেরই আশঙ্কা, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য ফেসবুকের কাছে ফাঁস হয়ে যাবে। এই আশঙ্কা থেকেই অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। অনেকেই হোয়াটসঅ্যাপের বদলে টেলিগ্রাম, সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার শুরু করেছেন। তাঁরা অবশ্য চাপে পড়ে গিয়েছেন বলে মানতে নারাজ হোয়াটসঅ্যাপ প্রধান। তাঁর দাবি, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী কোনও অ্যাপের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে বলে মনে করি না। মানুষ এখনও হোয়াটসঅ্যাপের উপরেই ভরসা রেখেছেন। তাঁরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই কারণে আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা নিয়ে প্রতিযোগিতা সবসময় ভাল। এর ফলে ভবিষ্যতে অ্যাপগুলি আরও সুরক্ষিত হবে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে। আমরা যে কোনও প্রশ্নের জবাব দিতে তৈরি। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমরা দায়বদ্ধ। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে আমরা তৈরি।’ তথ্য-প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতি বদল হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ প্রধানের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। গত কয়েক বছরে একাধিকবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। উস্কানিমূলক বার্তা ছড়ানো রোখার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই ট্যুইট করে হোয়াটসঅ্যাপ প্রধান জানিয়েছেন, ‘ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতিতে আমরা যে বদল আনার কথা ঘোষণা করেছি, সে বিষয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই আমি কিছু কথা জানাতে চাই। সারা বিশ্বে ২০০ কোটি মানুষের ব্যক্তিগত আলাপচারিতা গোপনীয় রাখার বিষয়ে দায়বদ্ধ হোয়াটসঅ্যাপ। আপনারা প্রিয়জনের সঙ্গে যে বার্তার আদানপ্রদান করছেন বা হোয়াটসঅ্যাপ কল করে যে কথাবার্তা চালাচ্ছেন, তা আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এ বিষয়ে আমাদের নীতিতে কোনও বদল আসছে না। ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর ফলে আমরা আপনাদের ব্যক্তিগত মেসেজ বা কল দেখতে ও জানতে পারি না। ফেসবুকও এ বিষয়ে কোনও তথ্য পাচ্ছে না। আমরা সারা বিশ্বে এই প্রযুক্তি বজায় রাখার বিষয়ে দায়বদ্ধ।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget