এক্সপ্লোর

এবার কেন মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো? এমন আবার হবে কোন বছর?

এবার কিন্তু দেবীর বোধনের জন্য ছয়দিন নয়, ৩৫ দিন অপেক্ষা করতে হবে।

কলকাতা: সাধারণত আশ্বিন মাসে দুর্গা পুজো হয়। পুত্র-কন্যাদের নিয়ে সপরিবারে তিনদিন জন্য গিরিনন্দিনী আসেন মর্ত্যলোকে। বাঙালির কাছে দুর্গা তো শুধু অসুরবিনাশিনীই নন, তিনি যেন ঘরের মেয়েও। প্রতি বছরই দেবীর আগমনের অপেক্ষায় উন্মুখ থাকে বাঙালিরা। আজ পয়লা আশ্বিন মহালয়া। রেডিও-কে ভোর বেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চণ্ডীপাঠ মনে করিয়ে দেয়, শিউলি ঝরা পথে মহামায়া আসছেন। এবার কিন্তু দেবীর বোধনের জন্য ছয়দিন নয়, ৩৫ দিন অপেক্ষা করতে হবে। আজ মহালয়া। আর এর ৩৫ দিন পর ২২ অক্টোবর মহাষষ্ঠী। কারণ এ বছর মহালয়ার পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষ শুরু হচ্ছে না। ঐদিন আশ্বিন মাসের প্রথম অমাবস্যা। ক্যালেন্ডার অনুসারে আবার ৩০ শে আশ্বিন ১৬ ই অক্টোবর অমাবস্যা পড়েছে। সেদিন অমাবস্যা তিথি শেষ হলে শুরু হবে দেবীপক্ষ। একই মাসে দুটো অমাবস্যা পড়লে তাকে মলমাস বলা হয়। যেহেতু চন্দ্র মাস ২৮ দিনে এবং সৌর মাস ৩০ দিনে হয় তাই প্রতিবছর প্রায় ১১ দিনের পার্থক্য থেকে যায়। এভাবে ৩০ দিনের পার্থক্য হলে চন্দ্র মাসের সমতা বজায় রাখতে একমাস করে মলমাস ধরা হয়। এই নিয়মে প্রতি ২৮ থেকে ৩৫ মাসের মধ্যে একমাস মলমাস ধরা হয়। প্রতি ১৯ বছর অন্তর একই মাসে মলমাস ফিরে আসে। যেমন এবছর আশ্বিন মলমাস। এর আগে একই ঘটনা ঘটেছিল ২০০১ সালে। তার আগে হয়েছিল ১৯৮২ সালে। সে বছরগুলোতেও মহালয়া আর দুর্গাপুজোর অন্তর ছিল এক মাসেরও বেশি। এই নিয়ম ধরলে আবার ২০৩৯ সালের আশ্বিন মলমাস হওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget