এক্সপ্লোর

কাশ্মীরে ‘নতুন ভূস্বর্গ’ তৈরির ডাক, প্রতিটি কাশ্মীরিকে আলিঙ্গন করতে হবে, নাসিকে মোদি

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের প্রশংসা করে তিনি বলেন, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তিনি রাজ্যকে স্থিতিশীল সরকার দিয়েছেন। ফঢ়নবিশের সাম্প্রতিক রাজ্যব্যাপী ৪০০০ কিমি এলাকা সফরে কোটি কোটি মানুষ আশীর্বাদ করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

নাসিক: অক্টোবরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে জম্মু ও কাশ্মীরে ‘নতুন ভূস্বর্গ’ তৈরির লক্ষ্যে প্রয়াস চালানোর ডাকদিলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিজেপির প্রচারে কাশ্মীরিদের দশকের পর দশকের দুর্দশার জন্য কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। এদিন দলের হয়ে ভোটপ্রচারের সূচনা করেন তিনি। জম্মু ও কাশ্মীরে হিংসা, অশান্তি ছড়াতে সীমান্তের ওপার থেকে অনেক চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে পাকিস্তানকে নিশানা করেন প্রধানমন্ত্রী। বলেন, কাশ্মীরে একটা নতুন ভূস্বর্গ সৃষ্টি করতে হবে। প্রতিটি কাশ্মীরিকে আলিঙ্গন করতে হবে। পাশাপাশি ৫০ কোটি গবাদি পশুকে টিকা দেওয়ার যে কর্মসূচি তাঁর সরকার নিয়েছে, তার সমালোচনা, বিরোধিতা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বিরোধীদের মত, রাজনৈতিক ফায়দা তোলাই এই কর্মসূচির লক্ষ্য। মোদি এ নিয়ে কটাক্ষ করেন, গবাদি পশুরা কিন্তু ভোট দেয় না! প্রসঙ্গত, কেন্দ্রের সরকার জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নিয়েছে যার উদ্দেশ্য গরু, বাছুর, মহিষ, ভেড়া, ছাগল, শূকর সহ ৫০ কোটির ওপর গবাদি পশুর বিশেষ কিছু রোগ নির্মূল করা। মোদি ভাষণে আরও ঘোষণা করেন, ভারতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট বিশ্বের ১০০-র বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের প্রশংসা করে তিনি বলেন, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তিনি রাজ্যকে স্থিতিশীল সরকার দিয়েছেন। ফঢ়নবিশের সাম্প্রতিক রাজ্যব্যাপী ৪০০০ কিমি এলাকা সফরে কোটি কোটি মানুষ আশীর্বাদ করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রে নিজের দ্বিতীয় মেয়াদের সরকারের ১০০ দিনের পূর্তি প্রসঙ্গেও তিনি বলেন, তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, পারফরম্যান্স ও কাজ করে দেখিয়েছেন।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget