এক্সপ্লোর

একযোগে প্রস্তাব তৃণমূল ও বাম, কংগ্রেসের, ওয়াকআউট বিজেপির, রাজ্যে এনআরসি করতে দেব না, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা অবশ্য জানিয়ে দেন, এরাজ্যে এনআরসি চালু হবেই। এই মুখ্যমন্ত্রীই তো একসময় অনুপ্রবেশ নিয়ে লোকসভায় সরব ছিলেন। আজ উল্টো কথা বলে দ্বিচারিতা করছেন বলেও মমতাকে আক্রমণ করেন তিনি।

কলকাতা: জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় একযোগে প্রস্তাব গ্রহণ করল তৃণমূল ও বাম-কংগ্রেস। এনআরসি-র সমর্থনে ওয়াকআউট বিজেপির। সম্প্রতি বিজেপি শাসিত অসমে প্রকাশিত হয়েছে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। বাদ পড়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম। এ রাজ্যেও ক্ষমতায় এলেই নিত্যদিন এনআরসি চালুর হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। যদিও এর বিরোধিতায় একসুর শোনা গিয়েছে শাসক তৃণমূল ও বিরোধী বাম-কংগ্রেসের গলায়। এই প্রেক্ষাপটে শুক্রবার বিধানসভায় কোনওভাবেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে প্রস্তাব গ্রহণ করল সরকার। সমর্থন জানায় বাম ও কংগ্রেস। বাম-কংগ্রেসের অভিযোগ, এনআরসির আসল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় মেরুকরণ। এ প্রসঙ্গে একসঙ্গে আন্দোলনের নামার কথা বলেছে দু’দলই। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য পথে নেমে ধর্মীয় রাজনীতি রোখার কথা বলেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, রাস্তায় নেমেই আরা প্রতিবাদ করছি। সবাই নামলে ভাল। বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা অবশ্য জানিয়ে দেন, এরাজ্যে এনআরসি চালু হবেই। এই মুখ্যমন্ত্রীই তো একসময় অনুপ্রবেশ নিয়ে লোকসভায় সরব ছিলেন। আজ উল্টো কথা বলে দ্বিচারিতা করছেন বলেও মমতাকে আক্রমণ করেন তিনি। এনআরসি ইস্যুতে এদিন বিধানসভায় কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রীও বলেন, এ রাজ্যে আমরা কিছুতেই এনআরসি চালু করতে দেব না। আসুন, আমরা সবাই একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করি। রাস্তায় নেমেই প্রতিবাদ করতে হবে। না হলে, এরা সব ধ্বংস করে দেবে। বাংলাই এদের টার্গেট। যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, তা কিছুতেই মেনে নেব না। এ প্রসঙ্গে বিশ্বহিন্দু পরিষদ আবার মমতার বিরুদ্ধেই ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে। সংগঠনের দক্ষিণবঙ্গের প্রধান শচীন্দ্রনাথ সিংহ বলেন, আমরা চাই সিটিজেনস বিল পাশ হোক। তারপর এনআরসি চালু হোক রাজ্যে। রাজ্য সরকার এর বিরোধিতা করছে। মুখ্যমন্ত্রীই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সামনে রেখে রাজনীতি করছেন। ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সামনের বছর রয়েছে শতাধিক পুরসভার ভোট। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, দিন যত এগবে, এনআরসি নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর ততই বাড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget