এক্সপ্লোর

নাগরিকত্ব যাবে না সংখ্যালঘুদের, সিএএ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দাঙ্গায় ইন্ধন দিচ্ছে বিরোধীরাই, ভুবনেশ্বরের জনসভায় শাহ

আরও বলেন, মানুষের উচিত, যারা অশান্তি ছড়াচ্ছে, তাদের প্রশ্ন করা, সিএএ-র কোন ধারায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা আছে।

ভুবনেশ্বর: উত্তরপূর্ব দিল্লির হিংসা, অশান্তির জন্য বিরোধীদের দিকে আঙুল তুললেন অমিত শাহ। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) -কে কেন্দ্র করে নজিরবিহীন হিংসায় বিধ্বস্ত রাজধানী শহরের একাংশে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সিএএ সমর্থক, বিরোধীদের সংঘর্ষে একাধিক মৃত্যু হয়েছে। জখম বহু মানুষ। আগুনে পুড়েছে বাড়িঘর, যানবাহন। এই প্রেক্ষাপটে ওড়িষার রাজধানীতে সিএএ-র সমর্থনে প্রচারসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন ওই আইন সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে। সিএএ কার্যকর হলে মুসলিমরা নাগরিকত্ব হারাবেন-কংগ্রেস, বাম দলগুলি, তৃণমূল কংগ্রেস,সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টি (বসপা) সহ বিরোধী শিবির এই দাবি করছে বলে অভিযোগ জানিয়ে শাহ বলেন, কেন সিএএ নিয়ে ওরা মিথ্যা বলছে? আজ ফের এখানে দাঁড়িয়ে আমি বলছি, সিএএ-র মাধ্যমে একজন মুসলিমেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, দেওয়াই এই আইনের উদ্দেশ্য। বসপা, সপা, কমিউনিস্ট, কংগ্রেস, মমতা দিদি সবাই সিএএ-র বিরোধী কেননা তাঁরা বলছেন, সংখ্যালঘুরা এই আইনে নাগরিকত্ব হারাবেন। কেন ওঁরা মিথ্যা বলছেন? ওঁরাই মানুষকে খেপিয়ে দাঙ্গা বাঁধাচ্ছেন বলে অভিযোগ করেন শাহ। আরও বলেন, মানুষের উচিত, যারা অশান্তি ছড়াচ্ছে, তাদের প্রশ্ন করা, সিএএ-র কোন ধারায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা আছে। প্রসঙ্গত, সিএএ-তে ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার মাপকাঠি করা হয়েছে। দেশের ইতিহাসে এমনটা হল এই প্রথম। তাতে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা অ-মুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি রয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল সহ গত ৭০ বছর ধরে জিইয়ে রাখা একাধিক সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে বলে দাবি করেন শাহ। এইসব সমস্যা বাকি দেশের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সামিল হওয়া বাধা হয়ে উঠেছিল বলেও অভিমত জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget