এক্সপ্লোর

World TB Day: রাষ্ট্রপুঞ্জের লক্ষ্যমাত্রার ৫ বছর আগেই যক্ষ্মা নির্মূল করতে চায় ভারত

World TB Day 2021: ভারত ২০২৫-এর মধ্যে দেশ থেকে যক্ষ্মা দূর করার পরিকল্পনা গ্রহণ করেছে।

নয়াদিল্লি: একুশ শতকেও বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগের নাম যক্ষ্মা। চিকিৎসা শাস্ত্রে যতই উন্নতি হোক না কেন, এখনও যক্ষ্মার বিপদ দূর করা সম্ভব হয়নি। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে প্রতিদিন ৪,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয় যক্ষ্মায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, সারা বিশ্বে অন্তত ১০০ কোটি মানুষ যক্ষ্মায় আক্রান্ত। মোট আক্রান্তের ২৭ শতাংশ ভারতেই। যক্ষ্মা দূর করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫-এর মধ্যে দেশ থেকে যক্ষ্মা দূর করার পরিকল্পনা গ্রহণ করেছেন। রাষ্ট্রপুঞ্জ ২০৩০-এর মধ্যে যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে ভারত তার পাঁচ বছর আগেই যক্ষ্মা দূর করে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যক্ষ্মা দূর করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হয়। ১২ হাজার কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে যক্ষ্মা রোগীদের চিহ্নিত করে তাঁদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সময় তাঁরা যাতে পুষ্টিকর খাবার খেতে পারেন, তার জন্য ৭৫০ টাকা করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে একযোগে কাজ করছে আদিবাসী বিষয়ক মন্ত্রক, শিশু ও নারীকল্যাণ মন্ত্রক, সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রক, শ্রম ও নিযুক্তি মন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

২০১৯ সালে সারা বিশ্বের যক্ষ্মা সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যায়, এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে ভারত। এদেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ৫০ হাজার কমেছে। ২০১৭ সালে ভারতে যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল ২৭.৪ লক্ষ। ২০১৮ সালে সেই সংখ্যাটা কমে হয় ২৬.৯ লক্ষ। প্রতি এক লক্ষ নাগরিকের মধ্যে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ২০১৭ সালে ছিল ২০৪ জন। সেখানে ২০১৮ সালে এই সংখ্যাটা কমে হয় ১৯৯।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget