এক্সপ্লোর

ঋষভের সঙ্গে কেমন সম্পর্ক? তাঁকে গাইড করছেন? কী বলছেন ঋদ্ধি

নেটে বিরাট কোহলির পিছনে দাঁড়িয়ে তাঁর ব্যাট করার ধরনও গভীরভাবে লক্ষ্য করেন তিনি। উইকেটে কতটা বাউন্স রয়েছে তা সহজে বোঝা যায়।

রাঁচি: তিনিও উইকেট কিপার, ঋষভ পন্থও। কিন্তু ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পাওয়ার চাপ তাঁদের সম্পর্কে ফাটল ধরায়নি। বললেন ঋদ্ধিমান সাহা। কাঁধে অস্ত্রোপচারের জেরে ২০ মাস ভারতীয় দলের বাইরে ছিলেন ঋদ্ধিমান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাগ টেস্টে দলে ফেরেন তিনি। আর পুনে টেস্টে তাঁর দুর্দান্ত কিপিং সকলকে চমকে দিয়েছে। ক’দিন পর তাঁর ৩৫ বছরের জন্মদিন। তার আগে শিলিগুড়ির ছেলে ব্যস্ত ঋষভকে ট্রেনিং করাতে। তবে তার আগেই নিজের প্রশিক্ষণ সেরে নিয়েছেন তিনি। ঋষভকে কি গাইড করছেন? তা অবশ্য স্বীকার করেননি ঋদ্ধি। জানিয়েছেন, উইকেট কিপাররা সাধারণত যে সব কথাবার্তা বলেন, তাঁরাও তাই বলছিলেন। তিনি, শ্রীধর ও পন্থ এক সঙ্গে মিলে ঠিক করেন কোন উইকেটে কী ধরনের কিপিং চলবে। এই বোঝাপড়া আরও সহজ করে দেয় তাঁদের কাজ, ঋদ্ধি বলেছেন। ঋদ্ধিমান আরও বলেছেন, তাঁরা সব সময় একে অপরের উইকেট কিপিং লক্ষ্য করেন। ট্রেনিংয়ের সময় কঠোর পরিশ্রম করেন তিনজনেই, নিজেদের মধ্যে ভাল বোঝাপড়াও রয়েছে। কেউ কোনও ভুল করলে সব সময় ধরিয়ে দেওয়ার চেষ্টা চলে। এমনকী নেটে বিরাট কোহলির পিছনে দাঁড়িয়ে তাঁর ব্যাট করার ধরনও গভীরভাবে লক্ষ্য করেন তিনি। উইকেটে কতটা বাউন্স রয়েছে তা সহজে বোঝা যায়। বিশেষজ্ঞরা এক বাক্যে জানাচ্ছেন, ঋদ্ধিমানের উইকেট কিপিং এই মুহূর্তে বিশ্বসেরা। কিন্তু তাঁর ব্যাটিং অতটা প্রশ্নহীন নয়, বিসিসিআই সভাপতি হতে চলা সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছেন, ব্যাটিংয়ে তাঁকে আরও উন্নতি করতে হবে। ঋদ্ধি বলেছেন, যেই দলে জায়গা পাক, সেই চায়, কিছু না কিছু করে দেখাতে। উইকেট কিপার হিসেবে তিনি চান, মাঝামাঝি জায়গায় ব্যাট করতে নামতে, সুযোগ পেলে পার্টনারশিপে খেলে অন্তত ৫০ করতে। সকলে সেই চেষ্টা করে। কখনও চেষ্টা সফল হয়, আবার কখনও হয় না। তবে ২০১৭-র মার্চে এই রাঁচিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি রয়েছে তাঁর। এই মুহূর্তে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ টেস্টে এগিয়ে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই, বলেছেন ঋদ্ধিমান। বরং ৩-০-য় সিরিজ জিতে নিয়ে অতিথি দেশকে পুরোপুরি হোয়াইটওয়াশ করতে চান তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget