এক্সপ্লোর
ডার্ক ওয়েবে ২১৯ টাকায় বিক্রি হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য!

নয়াদিল্লি: ৩ মার্কিন ডলার, অর্থ্যাৎ ভারতীয় মুদ্রায় ২১৯ টাকা। এই অর্থেই বিক্রি হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য। একটি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। এই খবর যদি সত্যি হয়, তাহলে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষই স্বীকার করেছে, অন্তত পাঁচ কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চুরি হওয়া তথ্যই ডার্ক ওয়েবে ২১৯ থেকে ৮৮৪ টাকায় বিক্রি হচ্ছে। বিটকয়েনের মতো ডিজিট্যাল কারেন্সির মাধ্যমেই ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্য পাওয়া যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় না থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা অভিযোগ উঠছে। কোটি কোটি অ্যাকাউন্টের গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। স্বয়ং মার্ক জুকারবার্গ সে কথা স্বীকার করে নিয়েছেন। তিনি ফেসবুক অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে হ্যাকাররা যেভাবে হানা দিচ্ছে, তাতে ফেসবুক অ্যাকাউন্টগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
Before You Go
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















