এক্সপ্লোর

Karnataka Election 2023: কর্নাটক এবার কংগ্রেসের? নাকি মসনদে ফের বিজেপি? কী ইঙ্গিত সি ভোটারের?

Abp C Voter:দক্ষিণের এই রাজ্য়ে বিধানসভা ভোট ১০ মে। ফল ঘোষণা ১৩ মে।

কর্নাটক: এবার কি কর্নাটকে পালাবদল? পদ্মশিবিরকে সরিয়ে হাতশিবির ক্ষমতায় আসবে দক্ষিণের রাজ্যে? বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে বুধবার। সেদিনই এমন ইঙ্গিত দিল সি ভোটারের সমীক্ষা।

কর্নাটকে কি এবার একার জোরেই সরকার গড়তে চলেছে কংগ্রেস? ক্ষমতা হারাতে চলেছে বিজেপি? বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনে, এমনই ইঙ্গিত মিলল সি ভোটারের সমীক্ষায়। দক্ষিণের এই রাজ্য়ে বিধানসভা ভোট ১০ মে। ফল ঘোষণা ১৩ মে।

কর্নাটকের বিদায়ী সরকার নিয়ে নানা ওঠাপড়া হয়েছে। ৫ বছর আগে প্রথম সরকার গঠন করেছিল বিজেপি। প্রথম আড়াই দিনে নাটকীয় ভাবে বিজেপি সরকারের পতন হয়। কংগ্রেস ও জেডিএস- হাত ধরে। জোট বেঁধে সরকার গঠন করে। কুমারস্বামীর নেতৃত্বে সরকার গঠন হয়। কিন্তু সেটাও বেশিদিনের ছিল না। এক বছরের একটু বেশি সময়ে পরেই সেই সরকার পড়ে যায়। আস্থাভোটে জিতে ফের বিজেপির সরকার গঠন করে। প্রথমে মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা, পরে মুখ্যমন্ত্রীর পদে বসেন বাসবরাজ বোম্মাই।

সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, গতবার জেডিএসের হাত ধরে সরকার তৈরি করা কংগ্রেস এবার একার জোরে ক্ষমতায় আসতে পারে! কর্নাটক বিধানসভায় মোট আসন ২২৪। ম্য়াজিক ফিগার ১১৩। গত বিধানসভা ভোটে কর্নাটকে কংগ্রেস পেয়েছিল ৮০টি আসন। সি ভোটারের সমীক্ষায় আভাস, এবার ১১৫ থেকে ১২৭টি আসন পেয়ে একার জোরেই সরকার গড়তে পারে কংগ্রেস। 

গত বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে গেছিল ১০৪টি আসন। এবার তাদের আসন সংখ্যা অনেকটাই কমে যেতে পারে। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে গেরুয়া শিবির ৬৮ থেকে ৮০টি আসন পেতে পারে বলে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। 

গতবার কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসা জেডিএস এবার আলাদা লড়ছে। সি ভোটারের সমীক্ষায় আভাস, গতবার ৩৭টি আসনে জেতা জেডিএস এবার ২৩ থেকে ৩৫টি আসনে জিততে পারে।

গতবার কর্নাটকে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮ শতাংশ। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবার সেই হার বেড়ে হতে পারে ৪০ শতাংশ। গতবার ৩৬ শতাংশ ভোট পাওয়া বিজেপির ঝুলিতে এবার জেতে পারে ৩৫ শতাংশ ভোট। গতবার জেডিএসের প্রাপ্ত ভোটের হার ছিল ১৮ শতাংশ। সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, এবারও তারা একই পরিমাণ ভোট পেতে পারে। 

কর্নাটকে কোথায় ভোট:
কর্নাটকে বিধানসভা ভোট ১০ মে। ফল ঘোষণা ১৩ মে।

আরও পড়ুন: ‘নেহরু-বাজপেয়ীর ভাষণ শুনতে ছুটে আসতেন মানুষ, আর আজ...’,ঘৃণাভাষণ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget