এক্সপ্লোর

WBCS Result Exclusive: স্বপ্ন বুনে দিয়েছিলেন বাবা, সেই পথে হেঁটেই ডব্লুবিসিএসে দশম কেতুগ্রামের মহম্মদ আরিফ নওয়াজ

দাঁত দাঁত চেপে সেই লড়াইয়েরই দাম পেলেন কেতুগ্রামের মহম্মদ আরিফ নওয়াজ। ডব্লুবিসিএস পরীক্ষায় দশম স্থান অধিকার করে পূরণ করলেন বাবার স্বপ্ন।

রাণা দাস, কেতুগ্রাম : স্বপ্নটা দেখিয়েছিলেন বাবা। সেই লক্ষ্য পূরণই কার্যত "পাখির চোখ" করে নিয়েছিলেন। ব্যর্থতাও এসেছে চলার পথে। কিন্তু, তিনি হাল ছাড়েননি। কারণ, বাবার দেখা "স্বপ্ন" যে তাঁকে ঘুমাতে দিত না। দাঁত দাঁত চেপে সেই লড়াইয়েরই দাম পেলেন কেতুগ্রামের মহম্মদ আরিফ নওয়াজ। এবার ডব্লুবিসিএস পরীক্ষায় দশম স্থান অধিকার করে বাবার স্বপ্ন পূরণ করেছেন আরিফ। তবে আফসোস একটা থেকেই যাচ্ছে, বাবা যদি দেখে যেতে পারতেন তাঁর গায়ে তিন স্টার লাগানো খাঁকি পোশাকটা!

ছোট্ট আরিফ বাবার সঙ্গে প্রায়ই থানায় যেতেন। দূর থেকে দাঁড়িয়ে দেখতেন, কোনও বড় পুলিশ অফিসার এলেই বাবা তাঁকে স্যালুট করছেন। ছোট্ট আরিফের মনে কৌতূহল হয়েছিল। বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, "বাবা এঁদের কেন স্যালুট করো" ? বাবা তখন আরিফের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, এঁদের মতো বড় অফিসার হলে দেখবে তোমাকেও কতজন স্যালুট করছে। 

আজ সেই কথাটাই মনে করে আরিফের চোখ দুটো ছলছল করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে আরিফের জোর গলায় চিৎকার করে বলতে ইচ্ছা করে, দেখো বাবা, আজ তোমার স্বপ্ন পূরণ হয়েছে। কনস্টেবলের ছেলে এবার ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক হবেন।

মহম্মদ আল্লা নওয়াজ। রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন । স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন কেতুগ্রামের আদি বাড়ি শিলুড়িতে। তাঁর শেষ পোস্টিং ছিল কাটোয়া থানায়। অবসরের পরে মহম্মদ আল্লা নওয়াজ অসুস্থ হয়ে পড়েন। ২০১৪ সালে তিনি মারা যান। 

ছোট ছেলে আরিফের আজও মনে পড়ে, বাবা যখন খুব অসুস্থ হয়ে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন, তখন তাঁকে বলেছিলেন, এবার জীবনের লক্ষ্য স্থির কর। এমন কিছু করিস যাতে স্যালুট পাওয়ার যোগ্য হোস। আরিফ বলছিলেন, সেই দিনই তিনি ঠিক করে নিয়েছিলেন তাঁকে ডব্লুবিসিএস পাস করতেই হবে। হতে হবে বড় পুলিশ আধিকারিক। 

তবে সেই পথ খুব একটা সোজা ছিল না। বাবার পেনশনের টাকায় কোনও রকমে সংসার চলত। দাদার সাথে চাষের কাজে হাতও লাগাতে হত। তার মধ্যেই পড়াশোনা চালিয়ে যাওয়া । দু'বার ডব্লুবিসিএসের প্রিলিতে পাস করলেও, মেন ক্লিয়ার করতে পারেননি। তবুও হার মানেননি আরিফ। তিনবারের বার ২০১৯ ব্যাচের ডব্লুবিসিএস গ্রুপ বি পদে উত্তীর্ণ হন মহম্মদ আরিফ নওয়াজ। 

এখন শুধু নিয়োগপত্র পেয়ে ট্রেনিংয়ের অপেক্ষা । তার পরে ট্রেনিং সেরে আরিফের গায়ে উঠবে তিন স্টার লাগানো খাঁকি পোশাক। আরিফ এখন সেই দিনের অপেক্ষায় আছেন, যেদিন তিন স্টার লাগানো খাঁকি পোশাক পরে বাবার ছবির সামনে দাঁড়িয়ে বাবাকে বুক ফুলিয়ে স্যালুট করতে পারবেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget