এক্সপ্লোর

বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে এনএসইউআইয়ের কাছে হার এবিভিপির

ভোটের ফল প্রকাশের পর নির্বাচিতদের সংস্কৃতে শপথবাক্য পাঠ করান উপাচার্য্য রাজারাম শুক্ল। বিজয়ী প্রার্থীদের বিতর্ক থেকে দূরে থাকতে কোনও বিজয় মিছিল বের করা উচিত নয় বলে জানান তিনি। এমনকী পুলিস পাহারা দিয়ে তাঁদের বাড়ি পাঠানো হয়।

নয়াদিল্লি: বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধাক্কা খেল বিজেপি, আরএসএস অনুগামী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সেখানকার চারটি পদেই তারা হেরেছে কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইয়ের কাছে। প্রেসিডেন্ট পদে এবিভিপির হর্ষিত পান্ডে পেয়েছেন মাত্র ২২৪টি ভোট, সেখানে এনএসইউআইয়ের শিবম শুক্লা ৭০৯টি ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে জয়ী চন্দন কুমার মিশ্র পেয়েছেন ৫৫৩টি ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অবনিশ পান্ডে। তিনি পেয়েছেন ৪৮৭টি ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী, এবিভিপির গৌতম দুবে পেয়েছেন ৪২৪টি ভোট। লাইব্রেরিয়ান পদটি পেয়েছেন এনএসইউআইয়ের রজনীকান্ত দুবে। তাঁর প্রাপ্ত ভোট ৫৬৭টি। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো অজয় কুমার মিশ্র পেয়েছেন ৪৮২টি ভোট। আশুতোষ উপাধ্যায়, শিব ওম মিশ্র ও অর্পণ তিওয়ারি পেয়েছেন যথাক্রমে ২২৭, ১০৬ ও ২১টি ভোট। ভোটের ফল প্রকাশের পর নির্বাচিতদের সংস্কৃতে শপথবাক্য পাঠ করান উপাচার্য্য রাজারাম শুক্ল। বিজয়ী প্রার্থীদের বিতর্ক থেকে দূরে থাকতে কোনও বিজয় মিছিল বের করা উচিত নয় বলে জানান তিনি। এমনকী পুলিস পাহারা দিয়ে তাঁদের বাড়ি পাঠানো হয়। মোট ৫০.৮২ শতাংশ ভোট নথিভুক্ত হয়েছে। ১৯৫০ জনের মধ্যে মাত্র ৯৯১ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী ভোট দিয়েছেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ট্যু্ইট করেছেন। লিখেছেন, চারে চার! আপনাদের জন্য গর্বিত।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget