এক্সপ্লোর

Pakistan Situation: করাচিতে গুলি চালিয়েছে আমেরিকার মেরিন? চাঞ্চল্যকর অভিযোগ, থমথমে পরিবেশ, বন্ধ ভিসা পরিষেবা

US Embassy in Pakistan: আপাতত ৬ মার্চ পর্যন্ত পাকিস্তানে ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

নয়াদিল্লি: আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে ভিসা সংক্রান্ত কাজকর্ম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা। বর্তমানে পাকিস্তানে নিরাপত্তার যা পরিস্থিতি, তা পর্যবেক্ষণ করেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সেখানে আমেরিকার দূতাবাস। শুধু ইসলামাবাদই নয়, লাহৌর এবং করাচিতেও পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। (US Embassy in Pakistan)

আপাতত ৬ মার্চ পর্যন্ত পাকিস্তানে ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে। আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় ইরানে খামেনেইয়ের মৃত্যুর পরই তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। রবিবার করাচিতে আমেরিকার কনস্যুলেট ঘেরাও করেন দলে দলে মানুষজন। সেখানে বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়, যাতে কমপক্ষে ১০ জনের মৃত্য়ু হয়। (Pakistan Situation)

সংবাদ সংস্থা রয়টার্স আমেরিকার আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, করাচিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করায় আমেরিকার মেরিন বাহিনীরও হাত ছিল। আমেরিকার দুই আধিকারিক রয়টার্সে জানিয়েছেন, কনস্যুলেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং স্থানীয় পুলিশ গুলি চালিয়েছে কি না, তা জানা নেই তাঁদের।

আমেরিকার ওই দুই আধিকারিকের বক্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ সাধারণত দূতাবাস, কনস্যুলেটের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির দায়িত্বে থাবে বেসরকারি সংস্থা। তাই মেরিন বাহিনীর হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পরিস্থিতিতে তাদের গুলি চালাতে হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় প্রশাসনের মুখপাত্র সুখদেব আশারদাস হেমনানিও। কেন বিক্ষোভকারীদের অবস্থান কেন জানতে চাওয়া হল না, প্রশ্ন তুলেছেন তিনি।

করাচি পুলিশের তরফে রয়টার্সকে জানিয়েছে, কনস্যুলেটের ভিতর থেকে গুলি ছোড়া হয় বিক্ষোভকারীদের লক্ষ্য় করে। আমেরিকার বিদেশ বিভাগ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এ নিয়ে।। 

ইরানের পর পাকিস্তানেই সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলিম রয়েছেন। খামেনেইয়ের মৃত্যুতে তাই পরিস্থিতিত তেতে উঠেছে সেখানকার। এই আবহে সমস্ত রকমের জমায়েত নিষিদ্ধ করেছে পাকিস্তান। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, খামেনেইয়ের মৃত্যু নিয়ে বিক্ষোভে শামিল হয়ে সবমিলিয়ে ২৬ জন মারা গিয়েছেন পাকিস্তানে। 

রবিবারও অশান্ত ছিল পাকিস্তান। জায়গায় জায়গায় আমেরিকার বিরুদ্ধে রাস্তায় নামেন মানুষজন। স্লোগান ওঠে, 'আমেরিকা নিপাত যাক', 'ইজ়রায়েল নাপাত যাক'। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাশাপাশি, বিক্ষোভের মধ্যে কারও কারও হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ উঠেছে। কনস্যুলেটের দিকে আগ্নেয়াস্ত্র তাক করা হয় বলে অভিযোগ। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget