এক্সপ্লোর

করোনায় বেকার হয়ে পড়েছেন প্রৌঢ় দম্পতি, ওষুধ জোগানোর দায়িত্ব নিলেন অভিনেতা দেব

দেবের ম্যানেজার সায়ন্তন রায় জানিয়েছেন, আজ থেকে টলিউড অভিনেতা ওই পরিবারের যাবতীয় ওষুধপত্রের দায়িত্ব নিলেন।

কলকাতা: লকডাউনে আরও বহু মানুষের মত বেকার হয়ে পড়েছেন বরাহনগরের বাসিন্দা প্রৌঢ় এই দম্পতিও। কিন্তু না খেয়ে যদি দিনকয়েক চালানো যায়, ওষুধ ছাড়া যে চলে না। তাই সোশ্যাল মিডিয়ায় ভদ্রমহিলা সাহায্যের জন্য আবেদন করেন, কেউ যদি এই কটা দিন তাঁদের ওষুধপত্র জোগানোর দায়িত্ব নেন। টুইটারে এ ব্যাপারে জানতে পেরে এগিয়ে এসেছেন অভিনেতা-সাংসদ দেব অধিকারী। পরিবারটির ওষুধ কিনে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি। স্বামী স্ত্রী থাকেন বরাহনগরের তাঁতিপাড়ায়। স্বামী কাজ করতেন একটি কারখানায়, স্ত্রী সেলাই করতেন ব্লাউজ। কিন্তু লকডাউনে দুজনেরই কাজ চলে গিয়েছে, এখন সম্পূর্ণ বেকার। কিন্তু এঁরা দুজনেই অসুস্থ।  স্বামী ভুগছেন স্নায়ুঘটিত অসুখে, স্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা। ভদ্রলোকের মাসে প্রায় হাজার টাকার ওষুধ লাগে, ভদ্রমহিলার ওষুধের খরচ পাঁচশ-সাড়ে পাঁচশর মত। সোশ্যাল মিডিয়ায় তাঁরা আবেদন করেন, যদি এই সময়টা কেউ তাঁদের ওষুধ কিনে দিয়ে সাহায্য করেন, তবে বড় উপকার হয়। দেখুন সেই ভিডিও জানতে পেরে এগিয়ে আসেন অভিনেতা ও ঘাটাল কেন্দ্রের সাংসদ দেব অধিকারী। তিনি জানান, এই পরিবারের ওষুধের দায়িত্ব নিলেন তিনি। প্রতিশ্রুতিমত ওষুধ পৌঁছে যায় পরিবারটির কাছে। দেবের ম্যানেজার সায়ন্তন রায় জানিয়েছেন, আজ থেকে টলিউড অভিনেতা ওই পরিবারের যাবতীয় ওষুধপত্রের দায়িত্ব নিলেন।

সেরা শিরোনাম

BJP News: জেলা পরিষদেও বিজেপি বোর্ড, বিজেপির হাতে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ
জেলা পরিষদেও বিজেপি বোর্ড, বিজেপির হাতে মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ
Budget 2026 : শহরের বুকে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বড় প্রস্তাব রাজ্য বাজেটে, খরচ পড়বে প্রায় ৯০০ কোটি টাকা
শহরের বুকে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বড় প্রস্তাব রাজ্য বাজেটে, খরচ পড়বে প্রায় ৯০০ কোটি টাকা
Abhishek Banerjee Suspended: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত, সাসপেন্ড করল ঋতব্রত-তৃণমূল
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত, সাসপেন্ড করল ঋতব্রত-তৃণমূল
West Bengal News Live : অভিষেককে সাসপেন্ড করল 'ঋতব্রত-তৃণমূল'
অভিষেককে সাসপেন্ড করল 'ঋতব্রত-তৃণমূল'

ভিডিও

Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP
Suvendu Adhikari: 'নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক কর্মী থাকবে না',বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
TMC News: TMC-র অ্য়াকাউন্ট নিয়ে বিতর্কের মাঝেই এবার নতুন করে আলোচনা শুরু অ্যালকেমিস্ট চিটফান্ড নিয়ে
BJP News: উত্তম দাসের বাড়ি গেলেন অর্জুন, একমঞ্চে দেখে অনুষ্ঠান ছাড়লেন কৌস্তভ, ব্যারাকপুরে তুঙ্গে জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget