এক্সপ্লোর

Mayuri Kango: IIT কানপুর থেকে বলিউডে, পরে অভিনয়ই ছেড়ে দেন, নামী সংস্থার CEO হলেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা

Indian Actress Mayuri Kango: LinkedIn-এ নতুন চাকরির কথা সকলকে জানান ময়ূরী।

মুম্বই: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আগেই প্রমাণ করেছিলেন তিনি। আবারও খবরের শিরোনামে উঠে এলেন বলিউডের একসময়ের নায়িকা ময়ূরী কঙ্গো। সার্চ ইঞ্জিন জায়ান্ট Google-এর হাই-প্রোফাইল চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দিলেন তিনি। সেখানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।  (Mayuri Kango)

LinkedIn-এ নতুন চাকরির কথা সকলকে জানান ময়ূরী। তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, Publicis Groupe-এ ফের যোগ দিয়েছি আমি। Publicis Global Delivery সংস্থার কার্যনির্বাহী নেতৃত্বের অংশ হচ্ছি আমি। পাশাপাশি, India Delivery Center-এর CEO হিসেবেও দায়িত্ব সামলাব আমি’। (Indian Actress Mayuri Kango)

Publicis Groupe প্যারিসের একটি সংস্থা। ভারতে তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন, পরিষেবা সংক্রান্ত সবকিছু দেখবেন ময়ূরী। ওই সংস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে শুধু কাজ করার সুযোগই পাচ্ছেন না, AI নির্ভর ভবিষ্যৎকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বলেও জানিয়েছেন একসময়ের এই নায়িকা। ইতিমধ্য়েই বহু মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


Mayuri Kango: IIT কানপুর থেকে বলিউডে, পরে অভিনয়ই ছেড়ে দেন, নামী সংস্থার CEO হলেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা

এর আগে, Google-এ ছ’বছর চাকরি করেন ময়ূরী। Martech & Media Solutions সংস্থার AI বিভাগের Industry Head-এর দায়িত্ব সামলেছেন। Performics সংস্থায় আগে কাজ করেছেন ময়ূরী। ২০১৬ থেকে ২০২১৯ পর্যন্ত সেথানে ছিলেন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত ছিলেন Zenith-এ। 360i, Resolution Media, Digitas-এর মতো সংস্থাতেও গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

IIT কানপুরের ছাত্রী ময়ূরী অভিনয়ের টানে বলিউডে পা রাখেন। ময়ূরীর অভিনয় জীবন শুরু হয় 'নাসিম' ছবির হাত ধরে। সেই ছবিতে কেকে মেনন, সুরেখা সিক্রি, কিংবদন্তি কবি কৈফি আজমির পাশে নিজের অভিনয়ের জাত চেনান তিনি। ময়ূরীর অভিনয়ে মুগ্ধ হয়ে তাঁকে নিজের ছবিতে নেন মহেশ ভট্ট। ১৯৯৬ সালে ‘পাপা কহতে হ্যায়’ ছবিটি মুক্তি পায়, যাতে অভিনয় করে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে যান ময়ূরী। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন যুগল হংসরাজ। ১৯৯৯ সালে ‘হোগি প্যায়র কি জিত’ ছবিতেও অভিনয় করেন। তবে পর পর ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও, সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছিলেন না ময়ূরী। টেলিভিশনেও নিজেকে তুলে ধরার চেষ্টা করেন তিনি।

শেষ পর্যন্ত অভিনয় ছেড়ে কর্পোরেট জগতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ময়ূরী। ২০০৩ সালে প্রবাসী ভারতীয় আদিত্য ঢিলোঁর সঙ্গে বিয়ে হয় তাঁর। স্বামীর সঙ্গে নিউ ইয়র্ক চলে যান ময়ূরী। সেখানে MBA ডিগ্রি অর্জন করেন। এর পর কর্পোরেট জগতে একের পর মাইলফলক ছোঁয়া শুরু হয়। ২০০৮ সালে শেষ বার ‘কাশ্মীর হামারা হ্যায়’ নামের একটি ছবিতে অভিনয় করেন ময়ূরী। 

কেন বলিউড ছাড়লেন, তা নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ময়ূরী। তাঁর বক্তব্য ছিল, "যত খুশি অস্বীকার করা হোক না কেন, পৃথিবী এখনও পুরুষতান্ত্রিকই। ভারতীয় চলচ্চিত্র জগতে আধিপত্যও পুরুষদের। আমাদের সমাজই এভাবে চলে। সফল নায়কের নায়িকা হওয়া চাই। নায়িকা নন, নায়কই সব। সফল নায়কের সঙ্গে অভিনয় করলেই সাফল্য আসবে বলে ধারণা তৈরি হয়েছে।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget