এক্সপ্লোর

শাহের সভায় নাগরাকাটার দলীয় বিধায়ক BJP- তে, ধাক্কা সামলাতে আদিবাসী সমাজকর্মীকে দলে টানল TMC?

তৃণমূলে সামিল হওয়ার পর কুজুর বলেন, ২০১২ সাল থেকে সমাজসেবামূলক কাজ করি, অনেকেই রাজনীতিতে নামার কথা বলেছিল, দল চাইলে বিধানসভা ভোটে লড়ব।

জলপাইগুড়ি: জলপাইগুড়ির নাগরাকাটায় অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিলেন আদিবাসী সমাজকর্মী সঞ্জয় কুজুর। তৃণমূল নেতৃত্বের দাবি, নাগরাকাটা বিধানসভা কেন্দ্র তারাই দখলে রাখবে। পাল্টা বিজেপি দাবি করেছে, যতই চেষ্টা করুক, তৃণমূলের কোনও লাভ হবে না। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন জলপাইগুড়ির নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুন্ডা। এক সপ্তাহ পর ওই এলাকা থেকেই এক আদিবাসী সমাজকর্মীকে দলে টানল রাজ্যের শাসক দল। সোমবার ওমপ্রকাশ মিশ্রের উপস্থিতিতে সঞ্জয় কুজুর নামে ওই আদিবাসী সমাজকর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। সঙ্গে শতাধিক অনুগামী। তৃণমূলে সামিল হওয়ার পর কুজুর বলেন, ২০১২ সাল থেকে সমাজসেবামূলক কাজ করি, অনেকেই রাজনীতিতে নামার কথা বলেছিল, দল চাইলে বিধানসভা ভোটে লড়ব। সুকরা মুন্ডা দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে আদিবাসী অধ্যুষিত নাগরাকাটায় নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে মরিয়া তৃণমূল। তাই কি আদিবাসী সমাজকর্মীকে দলে টানা? যদিও একথা মানতে নারাজ শাসক দল। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, সুকরার চলে যাওয়া তুচ্ছ ব্যাপার, ও বিভাজন করছিল, নাগরাকাটায় ফের জিতব আমরাই। মানুষের মধ্যে মমতার প্রতি সমর্থন বেড়েছে, বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলছে বলে দাবি করেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র। অন্যদিকে তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। জেলা বিজেপি সভাপতির দাবি, তৃণমূল যতই নতুন মুখ আনুক, কোনও লাভ হবে না। তৃণমূলের নাটক, ভণ্ডামি মানুষ বুঝে গিয়েছে। জেলার সাতটি বিধানসভা আসনেই তাঁরা জিতবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget