এক্সপ্লোর

Russia Plane Crash: রাশিয়ায় প্রায় ২৮ জনকে নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান

২৮ জনকে নিয়ে মাঝ সমুদ্রে ভেঙে পড়ল রাশিয়ার বিমান। অবতরণের প্রস্তুতির সময় বিমানটি ভেঙে পড়ে।

মস্কো : প্রায় ২৮ জনকে নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল রাশিয়ার বিমান। অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। রাশিয়ার কামচাটকা পেনিনসুলার ঘটনা। সংবাদ সংস্থা আরআইএ সূত্রের খবর।

অ্যান্টোনভ অ্যান ২৬ টুইন ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি পেট্রোপ্যাভলস্ক-কামচাটস্কি থেকে পালানা যাচ্ছিল। কামচাটকা পেনিনসুলার উত্তরে রয়েছে এই গ্রামটি। এয়ার ট্র্যাফ্রিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি। একটি সূত্র বলছে, বিমানটি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, খারাপ দৃশ্যমানতার কারণে কোনও খাঁড়াইয়ে ধাক্কা মেরে ভেঙে পড়ে। রাশিয়ার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, এমার্জেন্সি মন্ত্রকের তরফে দুর্ঘটনাগ্রস্ত বিমানের খোঁজে একটি হেলিকপ্টার সহ দল পাঠানো হয়েছিল। তারা দুর্ঘটনাস্থানটি খুঁজে পেয়েছে। 

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানটিতে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন। TASS এজেন্সি সূত্রে খবর, ওই যাত্রীদের মধ্যে ছিলেন পালানার মেয়র ওগলা মোখিরেভা। যখন বিমানটি হারিয়ে যায় সেই সময় ওই এলাকাটি মেঘাচ্ছন্ন ছিল। উল্লেখ্য, বিমানটি ১৯৮২ সাল থেকে পরিষেবা দিচ্ছিল। এর উড়ানে রাশিয়ান অ্যাভিয়েশন সেফটি স্ট্যান্ডার্ডের অনুমতিও ছিল। কিন্তু, এই ধরনের পুরানো বিমানগুলি প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ে। সোভিয়েত আমলের এই বিমানগুলি এখনও কিছু দেশে সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রায় ৫০ বছর আগে থেকে এই ধরনের বিমান পরিষেবায় যুক্ত হওয়ার পর থেকে একাধিক ভয়াবহ দুর্ঘটনা দেখা গেছে। 

অ্যান আন্টোনভ ২৮-ও একই ধরনের বিমান। ২০১২ সালে কামচাটকার জঙ্গলে ভেঙে পড়েছিল। এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। একই পথে দুর্ঘটনাটি ঘটেছিল। তদন্তকারীরা তখন জানিয়েছিলেন, দুই পাইলটই মদ পান করেছিলেন।

সম্প্রতি ফিলিপিন্সে বিমান দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার একটি C-130 সেনা বিমান ভেঙে পড়ে দক্ষিণ ফিলিপিন্সে। বিমানটিতে ৮৫ জন সেনাকর্মী ছিলেন। ৮৫ জনের মধ্যে প্রথমে ৪০ জনকে উদ্ধার করা গিয়েছিল। ঘটনার পর দীর্ঘক্ষণ জ্বলে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্যেই উদ্ধারকার্য চালানো হয়। প্রথমে ১৭ জনের মৃতদেহ মেলে। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫ জনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget