এক্সপ্লোর

Afghanistan Crisis : নিরাপত্তার সমস্যা হতে পারে, কাবুল বিমানবন্দর এড়ান ; মার্কিনদের সতর্কবার্তা আমেরিকার দূতাবাসের

নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই কাবুল বিমানবন্দরের দিকে যাবেন না। আফগানিস্তানে থাকা আমেরিকানদের উদ্দেশে এই সতর্কবার্তা জারি করল আমেরিকার দূতাবাস।

ওয়াশিংটন : নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই কাবুল বিমানবন্দরের দিকে যাবেন না। আফগানিস্তানে থাকা আমেরিকানদের উদ্দেশে এই সতর্কবার্তা জারি করল আমেরিকার দূতাবাস। দূতাবাসের তরফে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাঁরা অ্যাবে, পূর্ব, উত্তর ও অভ্যন্তরীণ মন্ত্রকের গেটের দিকে রয়েছেন, তাঁদের এখনই ওইসব জায়গা ত্যাগ করা উচিত। 

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত ৩১ অগাস্ট সময়সীমার মধ্যে আরও হামলা হতে পারে বলে আমেরিকার তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই দূতাবাসের উপদেশ।

প্রসঙ্গত, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের খোরাসান শাখা কাবুল বিমানবন্দরে হামলার দায় নিয়েছে। তার পরেই জো বাইডেন হুঙ্কার দেন, হামলার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। মূল্য চোকাতে হবে হামলাকারীদের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির তরফে বলা হয়, আগামী কয়েক দিন "আমাদের এখনও পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক সময়" হতে চলেছে।

আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সেনা সহ ১৭২ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। জখম শতাধিক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে আরেকটি হামলার হুমকির মধ্যে মার্কিন বাহিনী জোরদার নিরাপত্তার মধ্যে কাজ করছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলেছেন, কিছু গেট বন্ধ ছিল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। তালিবান চেকপয়েন্টে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গেটের আশপাশে কম লোককে জড়ো হতে দেওয়া হচ্ছে। এছাড়া তালিবানদের গাড়িতে আত্মঘাতী বোমা হামলার সম্ভাবনার কারণে নির্দিষ্ট রাস্তা বন্ধ করতে বলা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর তরফে। পেন্টাগনের মতে, এসি ১৩০ গানশিপ ব্যবহার সহ নজরদারি এবং সুরক্ষার জন্য বিমানবন্দরে মানব ও মানবহীন বিমান চলাচল করবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যথাযথ পরিচয়পত্রসহ অন্যদের এখনও প্রবেশদ্বার দিয়ে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। কারণ প্রায় ৫,৪০০ জন বিতাড়িত এখনও কাবুল বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, কাবুল বিমানবন্দর দিয়ে ১০ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু, আফগানিস্তান তালিবানরা দখলের পর আরও হাজার হাজার মানুষ সেদেশ ত্যাগ করতে মরিয়া।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget