এক্সপ্লোর

Afghanistan Update : জঙ্গিদের বিয়ে করতে হবে, তালিবানিদের নিশানায় এবার আফগান যুবতীরা

মাত্র এক সপ্তাহের মধ্যে বদলে গিয়েছে দেশের চিত্র। কমপক্ষে ১০ টি প্রদেশ দখল করে নিয়েছে তালিবানি জঙ্গিরা। খোদ আফগানিস্তানের নিরস্ত্র জনতার ওপর হামলা চালাচ্ছে তারা।

কাবুল: আফগানিস্তানে একের পর এক প্রদেশ দখল হয়েছে আগেই। এবার জমি ছেড়ে আফগান যুবতীদের নিশানা করেছে তালিবান। জোর করে জঙ্গিদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে যুবতীদের। সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে তেমনই তথ্য।

মাত্র এক সপ্তাহের মধ্যে বদলে গিয়েছে দেশের চিত্র। কমপক্ষে ১০ টি প্রদেশ দখল করে নিয়েছে তালিবানি জঙ্গিরা। সব জায়গাতেই আত্মসমর্পণ করেছে আফগান সেনা। সারা দেশে আগ্রাসী মনোভাব নিয়ে এগোচ্ছে জঙ্গিবাহিনী। ফলে কার্যত রাজধানী কাবুলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে আফগানিস্তানের সরকার। তবে কদিন আগে সেখানেও গাড়ি বোমা বিস্ফোরণ করেছে তালিবানিরা।

'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর রিপোর্ট বলছে, মুখে তাদের ভয় পাওয়ার কিছু নেই বললেও দেশের মারাত্মক ক্ষতি করছে তালিবানিরা। আত্মসমর্পণ করা আফগান জওয়ানদেরও হত্যা করছে তারা। এমনকী খোদ আফগানিস্তানের নিরস্ত্র জনতার ওপর হামলা চালানো হচ্ছে। সম্প্রতি সেই নমুনা দেখা গিয়েছে বিভিন্ন প্রদেশে। তবে এবার তালিবানি অত্যাচারের আরও বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকছে আফগানিস্তান। রিপোর্ট বলছে, জঙ্গিদের সঙ্গে আফগান যুবতীদের জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে।বিয়ের নামে যৌন নির্যাতন শুরু করেছে জঙ্গিরা।

আফগানিস্তানে বহু প্রদেশে ক্ষমতা দখলের পরই দেশবাসীর উদ্দেশে বার্তা দেয় তালিবানি জঙ্গিরা। তারা জানায়, তালিবানিদের নিয়ে দেশবাসী তথা সরকারি আমলা ও সেনাবাহিনীর ভয় পাওয়ার কিছু নেই।যদিও 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর রিপোর্ট অনুযায়ী, ক্ষমতায় এসেই নিজেদের কথা রাখেনি জঙ্গিরা। 

সম্প্রতি তালিবানিদের এই দ্বিচারিতা নিয়ে বিবৃতি দিয়েছে আফগানিস্তানের আমেরিকার দূতাবাস। সরকারি ট্যুইটার হ্যান্ডেলে তারা জানিয়েছে, আত্মসমর্পণকারী আফগান সেনা জওয়ানদের হত্যা করা হচ্ছে। এটা যু্দ্ধাপরাধের সমান, যা মেনে নেওয়া যায় না। বৃহস্পতিবারই তালিবানি মুখপাত্র জানিয়েছে, আফগানিস্তানের অন্যতম বড় শহর কান্দাহার এখন তাদের দখলে। রাজ্যপালের ভবন ছাড়াও সব সরকারি ইমারত দখল করে নিয়েছে তারা। 

পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই আফগানিস্তানের ১২টি প্রদেশের রাজধানী জবরদখল করেছে তালিবানি জঙ্গিরা। মূলত, মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর থেকেই আগ্রাসী মনোভাব নিয়েছে তালিবানিরা। আমেরিকার সঙ্গে তালিবানিদের শান্তি চুক্তি হওয়ার পরই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় মার্কিন সেনা। আগামী ৩১ অগস্টের মধ্যে আফগানিস্তান ছাড়বে আমেরিকার সেনাবাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget