এক্সপ্লোর

Kalna Municipality Administrator : কাটোয়ার পর এবার কালনা, কে হচ্ছেন পুর প্রশাসক ?

প্রায় এক মাস সময় অতিবাহিত। কালনা পুরসভার প্রশাসক পদে এখনও পর্যন্ত কাউকে বসানো হয়নি। কে হবেন পরবর্তী প্রশাসক ?

রাণা দাস, কালনা(পূর্ব বর্ধমান) : প্রায় এক মাস সময় অতিবাহিত। কালনা পুরসভার প্রশাসক পদে এখনও পর্যন্ত কাউকে বসানো হয়নি তৃণমূলের তরফে। গত বিধানসভা ভোটে দাঁড়িয়ে কালনা পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে কালনা আসনে জয়ী হন তৃণমূলের দেবপ্রসাদ বাগ। কিন্তু, কালনা পৌরসভা এলাকায় তিনি প্রায় 3 হাজার ভোটে পিছিয়ে যান। তার পরই জল্পনা শুরু হয়, তবে কি দেবপ্রসাদ বাগের বদলে কালনা পুর প্রশাসকের পদে নতুন কেউ আসছেন?

কালনা পৌরসভার প্রাক্তন কাউন্সিলারদের একটি অংশ চাইছে, দেবপ্রসাদ বাগ যখন বিধায়ক হয়েছেন তখন পুর প্রশাসকের পদে দক্ষ নতুন মুখ আনা হোক। অন্যদিকে কাউন্সিলরদের একটি অংশ মনে করছে, ফের পুরো প্রশাসক পদে দেবপ্রসাদ বাগকেই বসানো হোক। আর এনিয়েই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোর।

কয়েকদিন আগেই কাটোয়া পুরসভায় পুনরায় পুর প্রশাসকের পদে বসানো হয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। আর সেই একই জেলায় কালনা পুরসভায় এখনও তৃণমূলের কোনও জনপ্রতিনিধিকে প্রশাসকের পদে বসানো হয়নি। এমনকী পুরনো পুর প্রশাসক দেবপ্রসাদ বাগকেও না। এখানেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি অন্য কাউকে দল পুর প্রশাসকের চেয়ারে বসাতে চাইছে।

সূত্রের খবর, তৃণমূলের একটি অংশ চাইছে না দেবপ্রসাদ বাগ পুনরায় পুর প্রশাসকের পদে বসুক। সেই কারণেই হয়ত তৃণমূলের রাজ্য নেতৃত্ব এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না যে কাকে বসানো হবে এই পদে। তবে দলের একটি অংশ মনে করছে, কালনা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুকে হারিয়ে দৌড়ে কিন্তু দেবপ্রসাদ বাগই এগিয়ে। অন্যদিকে দীর্ঘদিন এই পদে কোনও জনপ্রতিনিধি না থাকায় পুরসভার কাজে কিছুটা খামতি হচ্ছে বলে শিকার করছেন বর্তমান পুর প্রশাসকের দায়িত্বে থাকা পৌরসভার এক আধিকারিক। তাঁদের বক্তব্য, একজন জনপ্রতিনিধি যেভাবে কাজ করতে পারেন তাঁদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় । এমনকী বিধায়ক দেবপ্রসাদ বাগও মনে করেন যে, প্রশাসকের পদে জনপ্রতিনিধি থাকলে কাজ করতে অনেক সুবিধা হয় । তাঁর বক্তব্য, দল যাকে ভালো বুঝবে তাঁকে দায়িত্ব দেবে। 

অন্যদিকে বিজেপির কটাক্ষ, তৃণমূলের মধ্যে এতই গোষ্ঠীদ্বন্দ্ব যে দল এখন এইটাই সিদ্ধান্ত নিতে পারছে না যে কাকে পুর প্রশাসকের পদে বসানো হবে। আসলে দল বুঝতে পারছে যে, যাকে বসানো হবে প্রশাসকের পদে, তাঁর বিরোধী গোষ্ঠী দলের বিপক্ষে চলে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: সংসদ ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংসদ ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget