এক্সপ্লোর

Weather Update: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? অঘ্রাণের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ ! আজ কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

West Bengal Weather Update: কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া ? জানিয়ে দিল হাওয়া অফিস

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। যদিও অঘ্রাণের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া ? জানিয়ে দিল হাওয়া অফিস।

অভিমুখ কোনদিকে ?

আগামী কয়েক দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সামান্য ওঠা নামা করতে পারে পারদ। রাজ্যজুড়েই শীতের আমেজ। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জেলায় মাঝারি কুয়াশা। দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামীকাল বৃহস্পতিবার ২১ নভেম্বর এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অভিমুখ থাকবে। ২৩ নভেম্বর শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই সিস্টেমটি এরপরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। 

কুয়াশার আশঙ্কা কোথায় বেশি ?

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে আজ ঘূর্ণাবর্ত। দক্ষিণ তামিলনাডু এলাকায় আরও একটি  ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ বাংলাদেশের রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । উত্তরপশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি। মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামীকাল থেকে হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও।

নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম

সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে।‌ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পারদ পতন বেশ কিছুটা হয়েছে। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রি নিচে নেমে গেছে পারদ।

শীতের আমেজ দক্ষিণবঙ্গে

শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে।  এরকমই তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। সপ্তাহভর শীতের আমেজ দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গে মাঝারি কুয়াশার সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ সপ্তাহভর। সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। 

আজ কেমন আবহাওয়া কলকাতায় ?

 কলকাতায় আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪ থেকে ৫ দিন ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। IMD সূত্রে খবর, এদিন কলকাতায় ১০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়ার্স মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তবে আগামীকাল কলকাতায় ১০ ডিগ্রি  থেকে ২৫ ডিগ্রি সেলসিয়ার্সের  মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।  এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮০ শতাংশ।  


Weather Update: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? অঘ্রাণের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ ! আজ কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

আরও পড়ুন, তুষার ধসে মৃত্যু জওয়ানের, রাজ্যে এল কফিনবন্দি দেহ, বঙ্গসন্তানকে শেষ শ্রদ্ধা রাজ্যপালের

 ভিনরাজ্যে ঘন কুয়াশার দাপট দিল্লি ,হিমাচল প্রদেশ ,পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। মাঝারি কুয়াশা থাকবে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম বিহার ও উড়িষ্যা রাজ্যে। রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, করাইকাল, কেরল, মাহে পুদুচেরি সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে তামিলনাডু ও পন্ডিচেরিতে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget