এক্সপ্লোর

নিজের কেন্দ্রের মহিলাদের শাড়ি উপহার, ভোটে জিতে ঘোষণা মহারাষ্ট্র বিজেপি সভাপতির

তিনি বলেছেন, ভেবেছি, এবারের ভাউ-বিজে আমার আর্থিক ভাবে পিছিয়ে থাকা, বস্তিবাসী, গৃহপরিচারিকার কাজ করা বোনেদের জন্য কিছু করব। কিছু বন্ধু-বান্ধবকে বলতে কয়েকজন সাড়া দিয়েছে। নতুন শাড়ির ব্যবস্থা করছে। এ বছর শুরু করছি কোথরুড থেকে, তবে পরের বছর পুণের আটটি বিধানসভা কেন্দ্রের সবগুলোতেই এই কর্মসূচি পালন করা লক্ষ্য হবে।

পুণে: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কোথরুড কেন্দ্রে জিতে সেখানকার মহিলাদের ‘ভাউ-বিজ’ পরবে শাড়ি উপহার দেবেন বলে জানালেন মহারাষ্ট্র বিজেপির প্রধান তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল। তিনি আদতে কোলাপুরের লোক। তাই কোথরুডে প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাঁকে ‘বহিরাগত’ তকমা দেন। কিন্তু তা সত্ত্বেও এমএনএস প্রার্থী কিশোর শিন্ডেকে ২৫ হাজারের বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হন পাতিল। তিনি বলেছেন, ভেবেছি, এবারের ভাউ-বিজে আমার আর্থিক ভাবে পিছিয়ে থাকা, বস্তিবাসী, গৃহপরিচারিকার কাজ করা বোনেদের জন্য কিছু করব। কিছু বন্ধু-বান্ধবকে বলতে কয়েকজন সাড়া দিয়েছে। নতুন শাড়ির ব্যবস্থা করছে। এ বছর শুরু করছি কোথরুড থেকে, তবে পরের বছর পুণের আটটি বিধানসভা কেন্দ্রের সবগুলোতেই এই কর্মসূচি পালন করা লক্ষ্য হবে। আমি মানুষকে দিতে চাই। গত বছর নিজের জন্মদিনে মারাঠওয়াড়ায় খরার জন্য সেখানকার মেয়েদের স্কুলের ইউনিফর্ম, জুতো দিতে চেয়েছিলাম। শুভানুধ্যায়ীদের বলেছিলাম, আমায় পুষ্পস্তবক না দিয়ে বরং এ ব্যাপারে সাহায্য করুন। তাঁরা এগিয়ে আসায় তিনি ৩৫ হাজার মেয়ের ইউনিফর্ম, ৫০০০ মেয়ের জুতোর ব্যবস্থা করতে সক্ষম হন বলে জানান পাতিল। কোথরুডে কত শাড়ি বিলি করবেন, সেই সংখ্যা বেঁধে দেওয়া হয়নি বলে জানান তিনি। বলেন, কত শাড়ি সাহায্য হিসাবে পাব, তার ওপর এটা নির্ভর করছে। কোথরুডের পুরপ্রতিনিধি অমল বালওয়াদকর জানিয়েছেন, তিনি পাতিলের অফিস থেকে ইতিমধ্যে ২ হাজার শাড়ি পেয়েছেন, যেগুলি আজই বিতরণ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget