এক্সপ্লোর

কৃষকদের উদ্দেশে কৃষিমন্ত্রীর ৮ পাতা চিঠি, দয়া করে পড়ুন, বিক্ষোভকারীদের অনুরোধ প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ষড়যন্ত্র করে এক মহল কৃষি আইনের বিরুদ্ধে প্রচার করছে, প্রকৃতপক্ষে সিংহভাগ কৃষকই এই আইনে খুশি।

  নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের উদ্দেশে ৮ পাতার দীর্ঘ চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার। চিঠিতে তিনি বলেছেন, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপির ব্যাপারে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দিতে তৈরি। চতুর্থ সপ্তাহে পা দিতে চলেছে কৃষক বিক্ষোভ। বিক্ষোভকারীদের একটা বড় অংশের দাবি, তাঁদের উৎপাদিত শস্যের এমএসপির ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। এমএসপির থেকে কম দামে কেউ শস্য কিনে নিলে তাঁর জেল বা জরিমানা হতে পারে, অথবা এক সঙ্গে দুটোই। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ষড়যন্ত্র করে এক মহল কৃষি আইনের বিরুদ্ধে প্রচার করছে, প্রকৃতপক্ষে সিংহভাগ কৃষকই এই আইনে খুশি। তোমার লিখেছেন, আমি কৃষক পরিবার থেকে এসেছি, ছোটবেলা থেকে তাঁদের কষ্টসাধ্য জীবনের অংশ থেকেছি। নতুন আইন কার্যকর করার পর এমএসপি সংগ্রহ এবার নয়া রেকর্ড করেছে। বিরোধীদের নাম না করে তিনি লিখেছেন, এমএসপি আর মান্ডি নিয়ে মিথ্যে প্রচার চলছে। অথচ সত্যি হল, আসলে কিছু বদলাচ্ছে না। এমএসপি, মান্ডি দুই-ই থাকবে, কেন্দ্র লিখিতভাবে জানাতে পারে। গত ৬ বছরে নরেন্দ্র মোদি সরকার কৃষকদের জন্য অসংখ্য পদক্ষেপ করেছে। এবার এই তিন আইনের মাধ্যমে সরকার কৃষকদের অতিরিক্ত একটি সুযোগ দিচ্ছে, যাতে তাঁরা তাঁদের উৎপাদন যেখানে খুশি বিক্রি করতে পারেন। তোমার আরও লিখেছেন, মনমোহন সিংহের আমলে স্বামীনাথন কমিটি যে রিপোর্ট দিয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছে কৃষি আইন। কিন্তু বিরোধীরা চেষ্টা করছে যাতে অসন্তোষ তৈরি হয়। তারা তো লেহ-লাদাখে সেনা জওয়ানদের চূড়ান্ত আত্মবলিদান নিয়েও প্রশ্ন তুলেছিল। এই চিঠিটি রিটুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী। কৃষকদের অনুরোধ করেছেন, যাতে তাঁরা পুরো চিঠি পড়ে দেখেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget