এক্সপ্লোর

করোনাভাইরাস সংক্রমণ: তবলিঘি জামাতের কিছু লোকজনের ভুলের জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে দায়ী করা উচিত নয়, বললেন নকভি

দিনকয়েক আগে ভারতে ইসলামভীতি ছড়ানোর অভিযোগ তুলে উদ্বেগ জানায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। কিন্তু তা নাকচ করে নকভি জানিয়ে দেন, মুসলিমদের কাছে ভারত ‘একটা স্বর্গ’ এবং ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতে কোনও ‘রাজনৈতিক ফ্যাশন নয়’, একটা ‘আবেগ’।

নয়াদিল্লি: তবলিঘি জামাতের কিছু লোকজনের ভুল, অন্যায়ের জন্য গোটা মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা, ভিলেন বানানো উচিত নয় বলে অভিমত জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নকভি। তবলিঘি জামাতের বিরুদ্ধে সোস্যাল ডিস্ট্যান্সিং বিধি উড়িয়ে গত মাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজে ধর্মীয় সভার আয়োজন ও সেখান থেকেই ব্যাপক হারে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর অভিযোগ উঠেছে। এজন্য পুরো মুসলিম সমাজের দিকে আঙুল তুলেছে নানা মহল। কিন্তু নকভি বলেছেন, একটি গোষ্ঠীর অপরাধের জন্য পুরো মুসলিম সম্প্রদায়কে দোষী বলা যায় না। দিনকয়েক আগে ভারতে ইসলামভীতি ছড়ানোর অভিযোগ তুলে উদ্বেগ জানায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। কিন্তু তা নাকচ করে নকভি জানিয়ে দেন, মুসলিমদের কাছে ভারত ‘একটা স্বর্গ’ এবং ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতে কোনও ‘রাজনৈতিক ফ্যাশন নয়’, একটা ‘আবেগ’। কোনও কোনও মহল থেকে সমালোচনা হয় যে, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর ইস্যুতে জামাত সদস্যদের কাঠগড়ায় তুলে গোটা মুসলিম সমাজকেই ভিলেন করে দেখানো হচ্ছে। সে ব্যাপারেই ওআইসি মুখ খুলেছিল। নকভি তখন ওআইসিরও সমালোচনা করে বলেন, ভারতীয় মুসলিমদের সমৃদ্ধি, বিকাশের আবহাওয়াকে যারা বিষিয়ে তোলার চেষ্টা করছে, তারা কখনও ওদের বন্ধু হতে পারে না। আজ মুসলিম সম্প্রদায়ের প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে আজ শুরু হওয়া পবিত্র রমজান মাসে জাতীয় স্তরে লকডাউন বিধি পালনের আবেদনও জানান নকভি। বলেন, মুসলিমরা রমজান পর্বে লকডাউন ও সামাজিক দূরত্ববিধি পুরোপুরি মানবেন, আমার এই বিশ্বাস আছে। ইসলামিক সেন্টার অব ইন্ডিয়া, দিল্লি ওয়াকফ বোর্ড সমেত মুসলিম সমাজের প্রতিনিধিত্বকারী একাধিক সংগঠনও রমজানের সময় প্রতিদিনের প্রার্থনা ঘরেই সারতে আবেদন করেছে, মসজিদগুলিকেও বলেছে, তারা যেন করোনাভাইরাস অতিমারী রোখার সরকারি গাইডলাইন সম্পর্কে সচেতনতা প্রচার করে। দিল্লি ওয়াকফ বোর্ডের অ্যাডভাইসরি মতে, সাধারণ মুসলিমরা রমজানের সময় ঘরে বসেই নমাজ পড়ুন, তবে ইমাম, মুয়াজ্জিন, মুতওয়ালিরা মসজিদে প্রার্থনা করুন। তারা প্রতিবার আজানের পর, অন্য সময়ও লাউডস্পিকারের মাধ্যমে গাইডলাইনগুলি ঘোষণা করতে বলেছে মসজিদগুলিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget