এক্সপ্লোর

রাষ্ট্রপতির পর এবার অমিত শাহ-র বাড়িতে জগদীপ ধনকড়

সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

নয়াদিল্লি: সকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বাড়িতে গেলেন জগদীপ ধনখড়। তিনদিনের দিল্লি সফরে গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক দেখা করেন জগদীপ ধনকড়। দেখা করার আগেই ট্যুইটে সেকথা জানান নিজেই। গতকাল দিল্লিতে কয়লা, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন রাজ্যপাল। লোকসভার স্পিকার, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয়। 

ফের দিল্লির-দরবারে রাজ্যপাল। গতকাল কয়লামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পর আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন জগদীপ ধনকড়। সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দেখা করার কথা।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে ট্যুইট করেছেন রাজ্যপাল। জগদীপ ধনকড়ের দিল্লি-সফরকে কটাক্ষ করে আজ মুখ্যমন্ত্রী বললেন, 'কেউ বাচ্চা হলে তাকে বকে চুপ করানো যায় । পাল্টা দিলীপ ঘোষের বক্তব্য, রাজ্যপাল এখন তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন।'

'রাজ্যপাল বিজেপির লোক, ওনার অপসারণ চেয়ে কেন্দ্রকে তিনবার চিঠি দিয়েছি, বৃহস্পতিবার একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যখন দিল্লিতে রাষ্ট্রপতি, তারপর অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন, তখন রাজভবনে পালাবদলের জল্পনাও ঘুরপাক খাচ্ছে রাজনীতিতে। এই প্রেক্ষাপটে আজ মমতা বলেন, ‘যখন রাজ্যপাল করা হয়েছে, জিজ্ঞেস করা হয়নি। নিয়ম আছে রাজ্যের সঙ্গে পরামর্শ করার। করা হয়নি। আসা-যাওয়ার গানটা ওরা একাই গায়।’

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার দিন থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব রাজ্যপাল ধনকড়। যদিও, সংঘাতের সূত্রপাতটা শুরু থেকেই। অর্থাত ২০১৯ থেকেই। কিন্তু, দিন যত গড়িয়েছে, বৈরিতা তত বেড়েছে। কার্যত এমন কোনও ইস্যু নেই যাতে ধনকড়-সরকার সংঘাত বাধেনি।

এখন রাজ্যপাল যখন দিল্লিতে, তখন রাজভবনে পালাবদলের জল্পনাও ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অলিন্দে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার রাজ্যপাল নিয়োগ এবং অপসারণ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10,29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget