এক্সপ্লোর

মোদিকে ট্যাগ করে ট্যুইটে আবেদন করেছিলেন মা, অটিজমে আক্রান্ত বাচ্চার জন্য রাজস্থান থেকে মুম্বইয়ে উটের দুধ নিয়ে এল রেল

সিনিয়র আইপিএস অফিসার অরুণ বোথরা ট্যুইট না করলে রেলের এই সহৃদয় ভূমিকার কথা হয়তো অজানাই থেকে যেত।

নয়াদিল্লি: মুম্বইয়ের এক মহিলার আবেদনে সাড়া দিয়ে তাঁর সাড়ে তিন বছরের অটিজমে আক্রান্ত বাচ্চার জন্য ২০ লিটার উটের দুধ সরবরাহ করল রেলওয়ে। ভদ্রমহিলার সন্তানের ছাগল, গরু, মহিষের দুধে অ্যালার্জি আছে। তিনি জানিয়েছিলেন, কোথাও পাচ্ছেন না উটের দুধ। সিনিয়র আইপিএস অফিসার অরুণ বোথরা ট্যুইট না করলে রেলের এই সহৃদয় ভূমিকার কথা হয়তো অজানাই থেকে যেত। তিনি ট্যুইট করেন, গতকাল রাতে ২০ লিটার উটের  দুধ ট্রেনে মুম্বই পৌঁছেছে। পরিবারটি তার কিছুটা শহরের আরেক অভাবী ব্যক্তির সঙ্গে ভাগ করে নিয়েছে। উত্তর-পশ্চিম রেলওয়ের সিপিটিএম শ্রী তরুণ জৈনকে ধন্যবাদ।  কন্টেনারটা নেওয়ার জন্য যাতে ট্রেনটা নির্ধারিত রুটিনের বাইরে গিয়ে থামে, সেটা সুনিশ্চিত করেছেন, তাই। বাচ্চাটির মা রেণু কুমারী ট্যুইটে ছেলের উটের দুধের অভাবে সমস্যায় পড়ার কথা ট্যুইট করে ট্যাগ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। লিখেছিলেন, স্যর, আমার সাড়ে তিন বছরের ছেলে অটিজম, নানা ধরনের ফুড অ্যালার্জিতে ভুগছে। ও বেঁচে আছে উটের দুধ আর সামান্য কিছু ডালের ওপর। লকডাউন শুরুর সময় আমার কাছে বেশিদিন চালানোর মতো উটের দুধ ছিল না। আমায় সাদরি (রাজস্থান) থেকে উটের দুধ বা তার পাউডারের ব্যবস্থা করতে সাহায্য করুন। বোথরা সহ সারা দেশের নানা জনে ট্যুইটারে পরামর্শ, প্রস্তাব দেন। বোথরা যোগাযোগ করেন রাজস্থানের অদ্ভিক ফুডসের সঙ্গে, যারা দেশের উটের দুধ থেকে তৈরি পণ্যের প্রথম ব্র্যান্ড। তারা বাচ্চাটির জন্যই উটের দুধের পাউডার পাঠাতে রাজি হয়। কিন্তু তা মুম্বইয়ে পাঠানোটাই সমস্যা হয়ে দাঁড়ায়। উত্তর-পশ্চিম রেলওয়ের চিফ প্যাসেঞ্জার ট্র্যাফিক ম্য়ানেজার তরুণ জৈন জানান, বোথরা বিষয়টা ট্যুইট করায় আমাদের গোচরে আসে। আমি আজমেঢ়ের সিনিয়র ডিসিএম মহেশচাঁদ জেওয়ালিয়ার সঙ্গে কথা বলি।  আমরা ঠিক করি, লুধিয়ানা আর মুম্বইয়ের মধ্যে চলাচলকারী  পার্সেল কার্গো ট্রেন ০০৯০২কে রাজস্থানের ফালনা স্টেশনে দাঁড় করানো হবে, যদিও সেখানে থামার কথা নয় তার। ফালনা থেকে দুধ সংগ্রহ করে মুম্বইয়ের ওই  মহিলাকে পাঠানো হবে। জেওয়ালিয়ার মাধ্যমে বাকি সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে  সমন্বয় স্থাপন করে গোটা বিষয়টি সম্পন্ন করা হয়।  শীর্ষ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে ট্রেনটি থামিয়ে বান্দ্রায় ওই মহিলাকে উটের দুধ সরবরাহ করা হয়। আমরা ভারতীয় রেলে বাণিজ্যিক লাভ দেখার কথা এখন ভাবছি না। আমাদের যেখানে, যেভাবে সম্ভব বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে, সাহায্য করতে বলা হয়েছে। আমাদের  ট্রেন দেশের ১৮টা জেলার মধ্য দিয়ে যাতায়াত করে, মানুষকে সাহায্য করতে যা দরকার, আমরা করব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget