এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: বিমানবন্দরের আশেপাশে বহুতল বিপজ্জনক, বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে কী বলছেন বিশেষজ্ঞ

Ahmedabad Flight Accident: মেঘানিনগরের মতো জনবহুল এলাকায় বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আগুনে ঝলসে গেল বহুতল

কলকাতা: গুজরাতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। উড়ানের পরেই আমদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমানবন্দরের বাইরে আমদাবাদের মেঘানিনগরে জনবসতির উপর ভাঙল ড্রিমলাইনার। ২৪২ জন যাত্রী ও ক্রু-র মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঝলসে গিয়েছে আশপাশের বেশ কিছু বহুতল। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল? বিমানবন্দরের আশেপাশের বহুতল এবং ঘনজনবসতিপূর্ণ এলাকাই বা কতটা সুরক্ষিত? 

ক্যাপ্টেন সুমন্ত্র রায়চৌধুরী পাইলট, এয়ার ইন্ডিয়া
ক্যাপ্টেন সুমন্ত্র রায়চৌধুরী পাইলট, এয়ার ইন্ডিয়া

বৃহস্পতিবার বেলা ১.১৭ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করেছিল বিমান। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন নাগরিক, ৭ জন পর্তুগালের। মাটি থেকে মাত্র ৬২৫ ফুট উপরে উঠেছিল। তারপরই ভেঙে পড়ে এই বিমান। বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাঠান পাইলট। কিন্তু ATC প্রতিক্রিয়া দেওয়ার আগেই সব শেষ। এয়ার ইন্ডিয়ার পাইলট সুমন্ত্র রায়চৌধুরী বলেন, কী কারণে বিমান ভেঙে পড়ল তার অনেকগুলো কারণ থাকতে পারে। সাধারণভাবে এইরকন ঘটনা উড়ানের সময় ঘটে না। প্ল্যানের সঙ্গে বিল্ডিংয়ের ঘষা লেগে আওয়াজ হতে পারে, ডাবল ইঞ্জিন ফেলিওর হতে পারে, কন্ট্রোল ফেলিওর হতে পারে। স্টলও করতে পারে। তবে সাধারণভাবে সেটা হয় না, কারণ এরা দক্ষ পাইলট। আমার অনুমান ডবল ইঞ্জিন ফেলিওর হতে পারে। এক্ষেত্রে সামনে জায়গা থাকলে সেখানে ক্র্যাশ করে। বহুতল থাকায় পর্যাপ্ত জায়গা ছিল না অবতরণ বা ঘোরানোর। অথবা মেকানিক্যাল ফেলিওর হতে পারে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করলেই বিস্তারিত তথ্য অর্থাৎ কী কারণে বিমান ভেঙে পড়ল তা জানা যাবে। 

বিমানবন্দর ঘিরে একের পর এক বহুতল। বিপুল জনবসতি এলাকার মধ্যে গিয়ে এদিন ক্র্যাশ করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। আর বিমানবন্দরের আশেপাশে থাকা এই বহুতল যে কতটা বিপজ্জনক তা  এদিন সামনে এল। এপ্রসঙ্গে আশঙ্কার কথা শুনিয়েছেন সুমন্ত্র রায়চৌধুরী। তিনি বলেন, "এয়ারপোর্ট ঘিরে বড় বড় বহুতল ওঠে। কোনও পুরসভা তখন কোনও কথা শোনে না। কলকাতা বিমানবন্দরের আশেপাশেও অনেক বহুতল রয়েছে। আশঙ্কা হচ্ছে নিউটাউনের কোথাও গিয়ে ভেঙে পড়তে পারে। এটা অস্বাভাবিক কিছু হবে না। এয়ারপোর্টের আশেপাশে বহুতল ভেঙে ফেলা উচিত। কোনও নতুন বিল্ডিং তৈরির অনুমতিও দেওয়া উচিত নয়। সেটা কলকাতার ক্ষেত্রে মধ্যমগ্রাম-বারাসাত হতে পারে বা নিউটাউন-রাজারহাট হতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে বাঁচানো সম্ভব নয়। এই ঘটনা কলকাতায় ঘটলে আকাশে তো মারা যাবেন, নিচেও যে কতজন মারা যাবেন তা কল্পনার বাইরে।''  

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget