এক্সপ্লোর

Artificial Intelligence: ৮৭.৮৫ কোটির মধ্যে ৪০.৮৭ কোটি মোবাইল সংযোগের নথিই ভুয়ো! AI দিয়ে যাচাই করে ধরা গেল, বাংলা থেকে FIR নেই একটিও

Mobile Connections: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: আগমন ঘটা মাত্রই সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভারতেও তার ব্যবহার শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবার ভয়ঙ্কর তথ্য সামনে আনল। দেশের ৮৭ কোটি ৪৫ লক্ষ মোবাইল সংযোগের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষই ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয়েছে বলে জানাল AI (Mobile Connections). কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রক AI ব্য়বহার করে এই পরিসংখ্যান হাতে পেয়েছে (Artificial Intelligence)। 

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে ১৩১ মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্য ১৩১ কোটি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২২টি লাইসেন্স-প্রাপ্ত পরিমণ্ডলের ৮৭ কোটি ৮৫ লক্ষ সংযোগ পরীক্ষা করে দেখা হয়। তাতেই ৪০ কোটি ৮৭ লক্ষ সংযোগের ক্ষেত্রে ভুয়ো নথির সন্ধান মিলেছে।  

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের সচিব কে রাজারামন এই পরিসংখ্যান সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজি-কে পাঠিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, AI, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে সিমকার্ডগুলি যাচাই করে দেখা হয়। তাতেই ভুয়ো নথির সন্ধান মেলে। তার জেরে এখনও পর্যন্ত ৩৮ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে, যেগুলি নথি ভুয়ো বেরিয়েছে। টেলিকম পরিষেবা প্রদানকারী ৪৪ হাজার ৫৮২ পয়েন্ট অফ সেলস (PoS)  এই সমস্ত সংযোগ প্রদানে যুক্ত বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: Gold Silver Price: বাড়ল না কি কমল? আজ কলকাতায় সোনার দর কত?

এখনও পর্যন্ত এ নিয়ে মাত্র ১৮১টি FIR-ই দায়ের হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৮৭টি FIR দায়ের হয়েছে জম্মু ও কাশ্মীরে, গুজারতে ২৬টি, বিহার, ঝআডাখণ্ড, তামিলনাড়ুতে ১৮টি করে বং পঞ্জাবে ১৩টি FIR দায়ের হয়েছে বলে জানানো হয়েছে।  সাইবার অপরাধ রুখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত ঘটনার ক্ষেত্রে FIR দায়ের করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। 

যে ৮৭ কোটি ৮৫ লক্ষ সংযোগ পরীক্ষা করে দেখা হয়, এর মধ্যে ১.২০ কোটি জম্মু ও কশ্মীরের। তার মধ্যে ১৫ হাজার ১৯৪টির নথি ভুয়ো বলে বেরিয়েছে। সংযোগগ্রহণকারী ব্যক্তির নাম এবং মুখের মিল পাওয়া যায়নি। সেখানে ১৪ হাজার ৪৯৪টি মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে। হরিয়ার ৩.০৮ কোটি মোবাইল সংযোগ পরীক্ষা করে দেখা হয়, যার মধ্যে ৫.৩৩ লক্ষ সংযোগে ভুয়ো নথি মেলে। সেখানে বাতিল করা হয়েছে ৫.২৪ লক্ষ সংযোগ।

বাংলার মোট ৪ কোটি ৫২ লক্ষ নম্বর পরীক্ষা করে দেখা হয়, যার মধ্যে ১২ লক্ষ ৩৪ হাজার ১১৪টি সংযোগ ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয় বলে দেখা গিয়েছে। সেই নিয়ে একটিও FIR দায়ের হয়েছে বলে পাওয়া যায়নি। এর আগে, মে মাসে কেন্দ্রের তরফে সঞ্চার সাথী পোর্টালের সূচনা করা হয় (www.sancharsaathi.gov,in). গ্রাহকদের দজন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ করে তোলাই লক্ষ্য ছিল তার। টেলিকমিউনিকেশনস বিভাগের TAFCOP ওয়েবসাইটে গিয়ে মোবাইল সংযোগ গ্রহণকারী ব্যক্তির নাম এবং সেই সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget