এক্সপ্লোর

D Bapi Biriyani Barrackpore: অস্ত্র আইনে গ্রেফতার D Bapi Biryani-র কর্ণধার, গুদামের মালিককে মারধর, গুরুতর অভিযোগ

Barrackpore News: গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সমীরণ পাল, ব্যারাকপুর: অস্ত্র আইনে গ্রেফতার হলেন D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে। (D Bapi Biriyani Barrackpore)

মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি। গুদামের মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। (Barrackpore News)

সেই ঘটনায় D বাপি বিরিয়ানির অন্যতম মালিক ও তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। দু'-দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। অনির্বাণের নিরাপত্তারক্ষীর খোঁজ চলছে।

মধ্যমগ্রাম-সোদপুর রোডে অবস্থিত ডি বাপি বিরিয়ানি রেস্তরাঁ। বাদামতলায় তাদের একটি গুদামও রয়েছে। এক বাড়ি মালিকের থেকে গুদামটি ভাড়া নেন অনির্বাণ। জানা গিয়েছে, সোমবার সন্ধেবেলা গুদামের মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান। জানান, ১১ মাসের মেয়াদ পেরিয়ে গিয়েছে। এবার বাড়ি ছেড়ে দিতে হবে তাঁকে। 

সেই কথাবার্তা বচসার আকার ধারণ করে। সেই সময় অনির্বাণ বাড়ির মালিকের উপর চড়াও হন এবং রেস্তরাঁর কর্মীরাও তেড়ে আসেন বলে অভিযোগ। অনির্বাণের নিরাপত্তারক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই অস্ত্র উঁচিয়েই বাড়ির মালিককে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।

সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বাড়ির মালিক। আর রাতেই অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। গতকাল বারাসাত আদালতে তোলা হয়েছিল অনির্বাণকে। তাঁকে দু'দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। যদিও অনির্বাণের স্ত্রীর দাবি, মিথ্যে অভিযোগ আনা হয়েছে। বচসা হয়েছে। মারধর সেভাবে করা হয়নি, দেখানো হয়নি আগ্নেয়াস্ত্রও। রেস্তরাঁর সিসিটিভি ফুটেজ তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন। 

অনির্বাণ রেস্তরাঁর অন্যতম কর্ণধার হওয়ার পাশাপাশি, মোহনপুরের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যও। তাঁর গ্রেফতারিতে উত্তেজনা ছড়িয়েছে। শুধু তাই নয়, যে বাড়ির মালিককে অনির্বা মারধর করেছেন বলে অভিযোগ, তাঁর ভাইও মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দত্ত। তাঁর দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে তাঁর দাদার উপর অত্যাচার চালান অনির্বাণ। তাই থানার যান তিনি। রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ককেও জানিয়েছেন বলে জানিয়েছেন দীপঙ্কর।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget