এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের নিরাপত্তায় AI? চমকে দেবে নয়া প্রযুক্তি

AI Surveillance at Ram Mandir: ভিড়েপ মধ্যে নিমেষে চিনবে 'সন্দেহভাজন'কে। তারপর দ্রুত অ্যালার্ম।

লখনউ: রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় (Ayodhya) ঢল নামবে পুণ্যার্থীদের। এমনটাই মনে করছে প্রশাসন। বারাণসী যাওয়া বা বারাণসীমুখী পর্যটকদের একটি বড় অংশ পৌঁছবে অযোধ্যাতেও। পুণ্যার্থীদের এত বড় ঢল সামাল দিতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা করতে চলেছে কর্তৃপক্ষ। 

এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আপাতত AI নজরদারি ব্যবস্থার জন্য একটি পাইলট প্রোজেক্ট শুরু হতে চলেছে। যদি মনে হয় এটা কাজে লাগছে, তাহলে অযোধ্যার নিরাপত্তা সংক্রান্ত নজরদারিতে অবিচ্ছেদ্য অংশ হতে পারে এটি।  

কীভাবে কাজ করবে এই AI?
পুলিশের একটি অংশ জানাচ্ছে, AI নজরদারি বিশেষ কিছু ক্ষেত্রে খুবই কার্যকরী। যেমন যদি কোনও ব্যক্তি ঘনঘন অযোধ্যা রাম মন্দিরে আসেন, তা শনাক্ত করতে পারবে। কোনও গ্রুপ বা পর্যটকের দলের যাতায়াত ও ব্যবহারে কোনওরকম common trend থাকলে তা পুলিশের নজরে পড়বে সহজেই। এভাবেই মন্দির চত্বরে কোনওরকম সন্দেহজনক গতিবিধি হলে তা সহজেই AI- নজরদারি ব্যবস্থার চোখে পড়বে। তাহলেই নিজে থেকেই একটি সিকিউরিটি অ্যালার্ট দেওয়া হবে। তা দেখে পদক্ষেপ নিতে পারবেন নিরাপত্তারক্ষীরা। 

Facial Recognition- এআই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভিড়ের মধ্যে থেকে কাউকে নিমেষে চিনে নিতে পারে এই ব্য়বস্থা। বিপুল তথ্যভাণ্ডার ঘেঁটে কোনও পুরনো অপরাধী বা সন্দেহজনক ব্যক্তির তথ্য থাকলে ভিড়ের মধ্যে থেকে চিনে নিতে পারে এই ব্যবস্থা। অন্যরকম কোনওকিছু নজরে পড়লেই দ্রুত অ্যালার্ট করতে পারে এই ব্যবস্থা। 

তবে এআই ছাড়াও, উত্তরপ্রদেশে পুলিশের পক্ষ থেকে মাঠে নেমে নজরদারি এবং সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে ২২ জানুয়ারি রাম মন্দির চত্বরে ঠিক কীভাবে নিরাপত্তা বন্দোবস্ত থাকবে তা এখনও স্থির হয়নি।  

এআই নজরদারি ছাড়াও, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিনে ১১০০০ রাজ্য পুলিশ এবং বিপুল পরিমাণে আধা সেনা মোতায়েন থাকবে। পুলিশ সূত্রের খবর, ২৬ কোম্পানি আধাসেনা থাকবে। এছাড়াও ৮০০০ সিভিল পুলিশও থাকবে। পাশাপাশি, উত্তরপ্রদেশের এটিএস, স্পেশাল টাস্ক ফোর্স এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো বাহিনীও নিরাপত্তায় থাকতে পারে বলে পুলিশ সূত্রের খবর।                                        

আরও পড়ুন: তৃণমূলের কাছে ৫-৮টি আসন দাবি! বাম-পথও খোলা রাখতে চায় কংগ্রেস

সেরা শিরোনাম

Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget