এক্সপ্লোর

Air India : এয়ার ইন্ডিয়ার বাসে দাউ দাউ আগুন ! কুণ্ডলী পাঁকিয়ে উঠল ধোঁয়া, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ পৌঁছল দমকল বাহিনী

AIR India Bus Delhi Airport Fire Incident : দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩য়ে এয়ার ইন্ডিয়ার বাসে দাউ দাউ আগুন, কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি ?

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বাসে দাউ দাউ আগুন। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩য়ের । এয়ার ইন্ডিয়া বিমানের খুব কাছেই আচমকাই আগুন ধরে যায় বাসে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকল। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। বাসে কোন যাত্রী ছিল না বলে সূত্রের খবর।

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গিয়েছে..' ! বিস্ফোরক গিরিরাজ , SIR নিয়ে মমতা-সহ বিরোধীদের আক্রমণ

বলার অপেক্ষা রাখে না যে, বিপদ ধার ঘেষে গিয়েছে। কারণ এয়ার ইন্ডিয়ার ওই বাসে কোনও যাত্রী ছিল না বলেই শেষ অবধি খবর পাওয়া যায়। কিন্তু যেখানে ওই বাসটি দাঁড়িয়ে ছিল, তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল একটি বিমান। বাতাসের বেগ বেশি থাকলে কিংবা দেরি নজরে আসলে, তা আরও ভয়াবহ রূপ নিতে পারত বলেই সাম্প্রতিককালের ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে সেসব কিছু ঘটে যাওয়ার আগেই দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ পৌঁছে গিয়েছিল দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা খুব দ্রুততার সঙ্গেই এয়ার ইন্ডিয়ার ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। 

সেদিক থেকে নজরদিলে, চলতি বছরেই একগুচ্ছ অঘটনের খবর প্রকাশ্যে এসেছে। কখনও আগুন ধরে যাওয়া, কখনও মাঝ আকাশে যান্ত্রিকত্রুটি, কখনও আবার উড়তে যাওয়ার মুহূর্তেই বিপদ থেকে রক্ষার ভুরিভুরি উদাহরণ। এর মধ্যে অন্যতম ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। প্রিয় মানুষকে অনেকেই হারিয়েছেন। এখনও সেই ভয়াবহ ছবি সোশ্যালের অলিতেগলিতে ঘুরে বেড়ায়। তবে ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। দুর্ঘটনার পরপর একাধিক বাধ্যতামূলক পরীক্ষার সিদ্ধান্ত নেয় ডিজিসিএ (DGCA)। এ উড়ান ভরার আগে তাই প্রতিটি বিমানকেই একগুচ্ছ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, পাইলটকেও একাধিক পরীক্ষার মুখোমুখী হতে হয়।  

চলতি বছরের জুলাই মাসে একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনাটি আমেরিকার ডেনভারে ঘটেছিল। রানওয়ে ছেড়ে ওড়ার আগেই বিমানে আগুন ধরে গিয়েছিল। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। সব থেকে বড় কথা, ওই বিমানটি যাত্রীবাহি ছিল। এদিকে আগুন লেগে যাওয়ার খবর পৌঁছতেই লেগে গিয়েছিল হুড়োহুড়ি। পড়িমরি করে বিমান থেকে লাফিয়ে বেরিয়ে আসতে শুরু করেছিলেন যাত্রীরা। একজন আহত হয়েছিলেন বলেও খবর মিলছিল সেসময়। তবে মারাত্মক কিছু ঘটেনি। সেবারও অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছিল বলে খবর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget