এক্সপ্লোর

Air India Flight Returns from Midair: যাত্রী নিয়ে রওনা দিয়েছিল, আকাশে কিছু ক্ষণ উড়েই ফেরত আসতে হল, এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি

Air India Express Flight: শনিবার সকালে হায়দরাবাদ থেকে তাইল্যান্ডের ফুকেত যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। 

হায়দরাবাদ: যাত্রীসমেত রওনা দিয়েছিল আকাশে। কিন্তু কিছুক্ষণ ওড়ার পরই বিমানবন্দরে ফিরতে হল বিমানকে। হায়দরাবাদ থেকে ফুকেত যাওয়ার পথে মাঝ আকাশেই ঘটল বিপত্তি। এয়ার ইন্ডিয়ার বিমানকে ফিরিয়ে আনা হল বিমানবন্দরে। তবে ঠিক কী ঘটেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। (Air India Flight Returns from Midair)

শনিবার সকালে হায়দরাবাদ থেকে তাইল্যান্ডের ফুকেত যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি।  সকাল ৬টা বেজে ৪০ মিনিটে হায়দরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওড়ে Flight IX 110. কিন্তু কিছু ক্ষণের মধ্যেই মুখ ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে যায় বিমানটি। (Air India Express Flight)

এয়ার ইন্ডিয়া বা বিমানবন্দর কর্তৃপক্ষ এ নিয়ে কিছু জানায়নি এখনও পর্যন্ত। তবে FlightRadar24 জানিয়েছে, উড়ানের কিছু ক্ষণ পরই বিমানের মুখ ঘোরানো হয় বিমানবন্দরের দিকে। সবমিলিয়ে ১৬ মিনিট আকাশে ছিল বিমানটি। এর পর বিমানবন্দরে ফিরে যায়। আকাশে ওড়ার পর হঠাৎ কেন বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হল বিমানটিকে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া। সকাল ১১টা বেজে ৪৫ মিনিটে ফুকেত পৌঁছনোর কথা ছিল বিমানটির। Flight IX 110 বিমানটিও আমেরিকার সংস্থা Boeing-এর 737 Max 8 বলে জানা গিয়েছে। 

চলতি সপ্তাহের গোড়ায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাইগামী বিমানও লখনউয়ের চৌধরি চরণ সিংহ বিমানবন্দর থেকে উড়ান বাতিল করে শেষ মুহূর্তে। ইঞ্জিন চালুর সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট বিমানটি ওড়াতে রাজি হননি। বিমানে সওয়ার ছিলেন ১৬০ জন যাত্রী এবং আট জন বিমানকর্মী। ইঞ্জিন চালু করতেই ত্রুটি চোখে পড়তেই পাইলট বিমান সংস্থার আধিকারিকদের সতর্ক করেন, খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। ওই বিমানের উড়ান বাতিল করা হয় শেষ পর্যন্ত। যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়। যাঁরা আটকে পড়েছিলেন, হোটেলে থাকার ব্য়বস্থা করে দেওয়া হয়।

আমদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকেই বার বার এমন ঘটনা ঘটেই চলেছে। ফলে এতদিন যে পরিবহণের যে মাধ্যমকে সবচেয়ে নিরাপদ বলে ধরা হতো, এখন তাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। আমদাবাদ দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি। যান্ত্রিক গোলযোগ-সহ একাধিক তত্ত্ব সামনে আসছে যেমন, পাইলটদের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠছে। যদিও পাইলটদের সংস্থা এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। এমনকি পাইলটদের ঘাড়ে দোষ চাপিয়ে আসল কারণ চাপা দেওয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেছে তারা। অন্য দিকে বিমান দুর্ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানো নিয়ে সতর্ক করেছে বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget