এক্সপ্লোর

Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

Air India Pilot Dope Test: এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে বিষয়টিতে সিলমোহর দেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

নয়াদিল্লি: উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি। একধাক্কায় ৩০০ ফুট নীচে নেমে যায় বিমান। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানের পাইলট ডোপ টেস্টে উতরোতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ বিমান ওড়ানোর সময় স্বাভাবিক অবস্থায় ছিলেন না তিনি। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে বিষয়টিতে সিলমোহর দেওয়া হয়নি। (Air India Pilot Dope Test)

ফুকেত থেকে দিল্লি আসার পথে সম্প্রতি মাঝ আকাশে বিপত্তি ঘটে। এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। হঠাৎ করে ৩০০ ফুট নীচে নেমে যায় বিমান। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। আহত হন কমপক্ষে ১৭ জন যাত্রী। এমনকি বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। আটকানো না গেলে বিমানটি মাটিতে আছড়ে পড়তে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ঘটনাতেই এবার নতুন তথ্য় সামনে এল। (Air India Flight Drops 300 Feet)

আরও পড়ুন: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র থেকে বিষয়টি সামনে এসেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানের একজন পাইলট প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। ডোপ টেস্টে উতরোতে পারেননি। বিমানের দুই পাইলটকেই রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে তাঁদের বিরুদ্ধে। রিপোর্ট এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। 

বিমান পরিবহণ মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত দেশের সর্বোচ্চ সংস্থার DGCA তদন্ত করে দেখছে বিষয়টি। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, Aircraft Accident Investigation Bureau-কে তদন্তভার দেওয়া হবে কি না। 

আরও পড়ুন: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

এয়ার ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। মাদক পরীক্ষায় প্রাপ্ত তথ্য নিয়েও কিছু বলেনি তারা। বিমান সংস্থার এক মুখপাত্র 'ইন্ডিয়া টুডে'-কে বলেন, "নিয়ম অনুযায়ী উড়ানের পর পাইলটদের স্ক্রিনিং হয়েছিল। তবে তার ফলাফল এয়ার ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করব না।"

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত নিয়ম-নীতি মেনে নিয়মিত পাইলটদের ডোপ টেস্ট হয়। কোনও নির্দিষ্ট উড়ান বা ঘটনার উপর নির্ভর করে না স্ক্রিনিং। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার সঙ্গে তদন্তে সবরকমের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে তারা। সম্প্রতি যে ঘটনা ঘটে, তাতে যাত্রীদের পাশাপাশি, বিমানকর্মীরাও আহত হন। বিমানে সওয়ার ছিলেন ১৩৭ জন যাত্রী।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget