এক্সপ্লোর

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার ক্রয়ে আগ্রহ প্রকাশ পবন রুইয়ার

দেশের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থার ১০০ শতাংশ শেয়ার ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ (ইওআই) করলেন কলকাতার শিল্পপতি পবন রুইয়া। আর্থিক লোকসানে ধুঁকতে থাকা এই সংস্থার রাশ হাতে নেওয়ার দৌড়ে এয়ার ইন্ডিয়া এমপ্লয়িজ কনসোর্টিয়াম ও টাটা গোষ্ঠীর সঙ্গে সামিল হলেন রুইয়াও। আর্থিক দিক থেকে বেহাল এই সংস্থা ক্রয়ের ব্যাপারে টাটা গোষ্ঠীই এগিয়ে বলে মনে করা হচ্ছে। 


নয়াদিল্লি: দেশের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থার ১০০ শতাংশ শেয়ার ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ (ইওআই) করলেন কলকাতার শিল্পপতি পবন রুইয়া। আর্থিক লোকসানে ধুঁকতে থাকা এই সংস্থার রাশ হাতে নেওয়ার দৌড়ে এয়ার ইন্ডিয়া এমপ্লয়িজ কনসোর্টিয়াম ও টাটা গোষ্ঠীর সঙ্গে সামিল হলেন রুইয়াও। আর্থিক দিক থেকে বেহাল এই সংস্থা ক্রয়ের ব্যাপারে টাটা গোষ্ঠীই এগিয়ে বলে মনে করা হচ্ছে। 

উত্তরপ্রদেশের পিপরিতে জন্ম কলকাতার রুইয়া গ্রুপের চেয়ারম্যান পবন রুইয়ার। তাঁর নাম কলকাতার ব্যবসায়ী মহলের বাইরে খুব একটা পরিচিত না হলেও আর্থিকভাবে ধুঁকতে থাকা কোম্পানি হাতে নিয়ে হাল ফেরাতে তিনি সিদ্ধহস্ত বলে তাঁর সুনাম রয়েছে। এ ধরনের কোম্পানিগুলির মধ্যে রয়েছে ডানলপ ইন্ডিয়া, ফ্যালকন টায়ার্স ও জেসপ অ্যান্ড কোম্পানি। 

 ২২০ বছরের প্রাচীন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁকে কৃতিত্ব দেওয়া হয়। একটা সময় লোকসানের মুখে থাকা এই কোম্পানিকে ২০০৩-এ অধিগ্রহণ করেছিলেন তিনি।
এই অধিগ্রহণ বিবেচনাপ্রসূত নয় বলেই অনেকে ভেবেছিলেন। কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে শিল্পপতি হয়ে ওঠা পবন রুইয়া তাঁদের সবাইকে ভুল প্রমাণ করেছিলেন স্বল্প সময়ের মধ্যেই।  ঋণাত্মক ব্যালেন্স শিট থেকে দু বছর সময়ের মধ্যেই জেসপের মোট মুনাফা ১০০ মিলিয়নে দাঁড়িয়েছিল। এখানেই থেমে থাকেননি তিনি। ডানলপ ইন্ডিয়া ও ফ্যালকন টায়ার্স নামে টায়ার শিল্পের দুটি বড় কোম্পানি অধিগ্রহণ করেছিলেন। এই দুটি কোম্পানি সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে স্বল্প সময়েই লাভের মুখ দেখেছিল বলে রুইয়া গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে। 
কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি।  কোম্পানিগুলি লোকসানের মুখে পড়ে এবং বর্তমানে লিকুইডেশনের মুখে। 
ওই তিনটি রুগ্ন সংস্থা সম্পর্কে রাজনৈতিক উদ্বেগ যেমনই হোক, এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। এয়ার ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর উদ্যোগে যে কোম্পানিই বরাত জিতুক না কেন, কেন্দ্র সার্বিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেবে। 
এয়ার ইন্ডিয়ার রাশ হাতে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ সম্পর্কে পবন রুইয়ার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। কিন্তু বিমান পরিবহণ বিশেষজ্ঞরা বলেছেন, এক্ষেত্রে বরাত পেতে তাঁর শক্তপোক্ত আর্থিক পার্টনারের সহায়তা প্রয়োজন। কারণ, এক্ষেত্রে বরাত পেতে কম করে ১৫ হাজার কোটি টাকার প্রয়োজন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget