এক্সপ্লোর

Alaska Earthquake: কেঁপে উঠল মাটি, বাড়ি-ঘর ! ৭.৩ মাত্রার ভূমিকম্পের পরেই ভয়ঙ্কর সুনামির সতর্কবার্তা জারি- বাড়ছে আতঙ্ক

Alaska Earthquake Magnitude: আলাস্কা উপদ্বীপের ঠিক কেন্দ্রে পপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটের কিছু পরে ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার উপকূল অঞ্চল। ১০ কিলোমিটার পর্যন্ত গভীরতায় এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। আর এই ভূমিকম্পের (Alaska Earthquake) পরে মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা উপকূলীয় অঞ্চলে আলাস্কার কিছু কিছু অংশে ভয়ঙ্কর সুনামির সতর্কতা জারি করে। তবে এক ঘণ্টারও বেশি সময় পরে তাৎক্ষণিক ঝুঁকি কমে যাওয়ায় এই সতর্কতার তীব্রতা কমিয়ে আনা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমস্ত সুনামি সতর্কতা বা পরামর্শ বাতিল করে দেওয়া হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে আলাস্কা উপদ্বীপের ঠিক কেন্দ্রে পপোফ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটের কিছু পরে ভূমিকম্প (Alaska Earthquake) আঘাত হানে। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি জানিয়েছে যে ৭.০ থেকে ৭.৯ তীব্রতার ভূমিকম্পকে গুরুতর ক্ষতিকর বলে মনে করা হয়। এখনও পর্যন্ত প্রতি বছরে এই তীব্রতার ভূমিকম্প ১০ থেকে ১৫ বার আঘাত হেনেছে বলে জানা গিয়েছে খবরে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে স্যান্ড পয়েন্টের দক্ষিণে ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকার পাতের মধ্যে সাবডাকশন জোন ইন্টারফেসের উপরে বা তার কাছাকাছি থ্রাস্ট ফল্টিংয়ের ফলে ঘটেছে। আলাস্কার ঐ অঞ্চলে এক বাসিন্দার তোলা ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে যে তীব্র ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে উঠছে। এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো ফুটেজ পোস্ট করে ভূমিকম্প কেন্দ্রের সরকারি দফতর লিখেছে যে এই ফুটেজ ভূমিকম্প কেন্দ্রের (Alaska Earthquake) প্রায় ৫০ মাইল দূরে স্যান্ড পয়েন্টের এক বাসিন্দার কাছ থেকে পাওয়া গিয়েছে। এই ফুটেজ ভূমিকম্পের তীব্রতা কেমন ছিল তা অন্যদের বুঝতে সাহায্য করবে। আলাস্কায় আঘাত হানা এই তীব্র ভূমিকম্পে কেউ আহত হয়নি, কোনও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

সুনামি সতর্কতা প্রথমে জারি করা হলেও পরে এই সতর্কতা অবস্থা নিয়ন্ত্রণাধীন আসার পরে বাতিল করা হয়। তবে কোডিয়াক দ্বীপের বাসিন্দাদের জন্য এখনও এই সতর্কতা জারি রয়েছে কারণ এই দ্বীপে থাকেন প্রায় ৫২০০ মানুষ। সবার প্রথম সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পপোফ দ্বীপের স্যান্ড পয়েন্ট এলাকা যেখানে বাস করেন ৫২০ জন মানুষ, সেখানে তাই আধিকারিকরা বাসিন্দাদের দ্রুত সতর্ক করতে এবং উঁচু স্থানে স্থানান্তরিত হতে নির্দেশ দিয়েছেন।

প্রায় ৪১০০ জন বাসিন্দা রয়েছে উনালাস্কা দ্বীপে যা আদপে একটি মৎস্য শিকার কেন্দ্র। এই অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষ সমস্ত বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ ফুট উপরে এবং কমপক্ষে ১ মাইল দূরে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। আলাস্কা উপদ্বীপের দক্ষিণ উপকূলে ৮৭০ জন মানুষের একটি বাসস্থান কিং কোভে জরুরি বার্তা পাঠানো হয়েছে যাতে উপকূলের কাছাকাছি থাকা সমস্ত মানুষ বিলম্ব না করে নিরাপদ স্থানে সরে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget