এক্সপ্লোর

Plane Crash: বরফে ঢাকা হ্রদে ভেঙে পড়ল বিমান, ডানা আঁকড়ে রাত কাটল যাত্রীদের, ‘মিরাকল’ ঘটল আলাস্কায়

Alaska Plane Crash: রবিবার আমেরিকার আলাস্কার হিমবাহ গলা জলের Tustumena হ্রদে ভেঙে পড়ে ছোট আকারের একটি বিমান।

নয়াদিল্লি: তীব্র ঠান্ডায় হ্রদের জল জমে বরফ। তার মধ্য়েই আছড়ে পড়েছিল বিমান। কিন্তু আশ্চর্য ক্ষমতার বলে বেঁচে ফিরলেন পাইলট এবং বিমানযাত্রী দুই শিশু। বরফের মধ্যে বিমানের ডানা আঁকড়ে টানা ১২ ঘণ্টা কার্যত ঝুলছিলেন ওই পাইলট এবং তাঁর সঙ্গে থাকা শিশু দু'টি।  তাঁদের ওই অবস্থায় দেখে চমকে যান উদ্ধারকারীরাও। এই মুহূর্তে সকলেই হাসপাতালে ভর্তি। কিন্তু কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। (Plane Crash)

রবিবার আমেরিকার আলাস্কার হিমবাহ গলা জলের Tustumena হ্রদে ভেঙে পড়ে ছোট আকারের একটি বিমান। Piper PA-12 Super Cruiser বিমানটিতে চেপে বেড়াতে বেরিয়েছিলেন ওই পাইলট এবং তাঁর দুই কন্যা। বিমানে চেপে বরফে ঢাকা আলাস্কার সৌন্দর্য দেখাতেই মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন ওই পাইলট। কিন্তু সেই সুখের মুহূর্ত বিভীষিকায় বদলে যায়। আকাশ থেকে সজোরে বরফে ঢাকা Tustumena হ্রদের উপর আছড়ে পড়ে বিমানটি। (Alaska Plane Crash)

বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেলেও, সেটি কোথায় রয়েছে, কী অবস্থা যাত্রীদের তা জানা যায়নি প্রথমে। এমন পরিস্থিতিতে ফেসবুকের দ্বারস্থ হন দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের লোকজন। উদ্ধারকার্যের জন্য সেখানে আবেদন জানান তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই সাহায্য়ে এগিয়ে আসেন। টেরি গোডেস নামের এক স্থানীয় পাইলট। তিনিই বাবা ও দুই মেয়েকে উদ্ধার করেন। 

টেরি জানিয়েছেন, বেশ খানিক ক্ষণ আকাশে ওড়ার পর দূর থেকে বিমাটির ধ্বংসাবশেষ চোখে পড়ে তাঁর। বিমাবটিকে ওই অবস্থায় দেখে বুকে মোচড় অনুভব করেন তিনি। ওই অবস্থায় কারও বেঁচে থাকার কথা নয় ধরেই নিয়েছিলেন। কিন্তু ধ্বংসাবশেষের কাছাকাছি পৌঁছে চমকে যান টেরি। তিনি জানান, বরফের আস্তরণ ভেঙে বিমানটি নীচে ঢুকে গেলেও, ডানার কিছু অংশ বেরিয়ে ছিল। সেই ডানাতেই বাবা ও দুই মেয়েকে দেখতে পান তিনি। উদ্ধারকারী টেরিকে দেখে দুই মেয়েকে নিয়ে হাত নাড়ছিলেন ওই ব্যক্তি। প্রায় ১২ ঘণ্টা ওই অবস্থায় ছিলেন দুর্ঘটনার শিকার পাইলট ও তাঁর দুই মেয়ে। 

দৃশ্যপট পরিষ্কার হওয়ার পর অন্য উদ্ধারকারীদের খবর দেন টেরি। সংবাদমাধ্যমে তিনি বলেন, "ওই দৃশ্য দেখে বুক মোচড় দিয়ে ওঠে আমার। কিন্তু বিমানটিকে নীচ দিয়ে ওড়াতে শুরু করি আমি। তাতেই দেখি ডানার উপর থেকে হাত নাড়ছে ওরা।" সঙ্গে সঙ্গে বাকি উদ্ধারকারীদের খবর দেন টেরি। কাছাকাছি ছিলেন ডেল ইচার নামের আর এক পাইলট। খবর পেয়ে ছুটে আসে আলাস্কা ন্যাশনাল গার্ডও। শেষ পর্যন্ত সকলকে উদ্ধার করা সম্ভব হয়। 

ডেল বলেন, "খুঁজে পাব বলে মনে হয়নি। বিশেষ করে আবহাওয়ার রকমসকম দেখে সন্দেহ হচ্ছিল। পাহাড়ের উপর মেঘ নেমে এসেছিল। ভাল ভাবে কিছু দেখা যাচ্ছিল না। জীবিত অবস্থায় সকলকে ফিরিয়ে আনতে পাওয়ার চেয়ে ভাল কিছু হয় না।" দুর্ঘটনার শিকার পাইলট এবং তাঁর দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে আঘাত পেলেও, তা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। টেরি জানিয়েছেন, তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াস ছিল। সেই অবস্থায় ডুবন্ত বিমানের ডানায় ঝুলে বেঁচে থাকা মুখের কথা নয়। ওই পাইলট যে বেঁচে গিয়েছেন, তাঁর দুই কন্য়াও যে জীবিত ফিরেছে, তা মিরাকল ছাড়া কিছু নয় বলে মত টেরির।

আলাস্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত Tustumena হ্রদটির কুখ্যাতি রয়েছে এমনিতেই। আলাস্কার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড গেম ওই হ্রদের কাছাকাছি যাওয়া নিয়ে নিষেধাজ্ঞাও জারি করেছে। হিমবাহ গলা জলের ওই হ্রদটি চারিদিক থেকে পাহাড় ও পর্বতে ঘেরা। সেখানে বাতাসের গতিপ্রকৃতি খামখেয়ালি। ফলে নৌকা এবং বিমানের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। ছোট আকারের ওই বিমানটি ভেঙে পড়ল কেন, তার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এমনিতেই আলাস্কার জীবনযাত্রা বেশ কষ্টকর। সেখানে সড়কপথে যোগাযোগের ব্য়বস্থাও নেই তেমন। ফলে এদিক ওদিক যেতে নৌকা এবং ছোট আকারের বিমানই ভরসা সাধারণ মানুষের। কিন্তু আমেরিকায় যে হারে বিমান দুর্ঘটনা বেড়ে চলেছে, তা নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। গত মাসেই আলাস্কায় একটি বিমান ভেঙে পড়ে ১০ জন মারা যান।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget