এক্সপ্লোর

Jeff Bezos donate $124 billion: 'সহজ নয়, তবু...', বিপুল সম্পত্তির বেশিরভাগই বিলিয়ে দিতে চান জেফ বেজোস!

Amazon Founder Jeff Bezos: ১২,৪০০ কোটি ডলার সম্পত্তির বেশির ভাগই বিলিয়ে দিতে চান জেফ বেজোস

নয়া দিল্লি: সংস্থায় আর্থিক মন্দা চলছে এই মর্মে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে টেক জায়েন্ট অ্যামাজন (Amazon), এমনটাই একটি রিপোর্টে জানা গিয়েছে। এরই মধ্যে এবার অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jeff Bezos) জানান যে তিনি তাঁর বিপুল সম্পত্তির একটি বড় অংশ বিলিয়ে দিতে চান।                        

বিশ্বের চতুর্থ ধনী তিনি। তবে এবার ১২,৪০০ কোটি ডলারের সম্পত্তির সিংহভাগই তিনি বিলিয়ে দিতে চান, আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর কাছে একটি সাক্ষাৎকারে এ কথা জানান বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজনের প্রাক্তন সিইও।                                                                         

তিনি জানিয়েছেন, পরিবেশরক্ষার কাজে সম্পত্তির বড় অংশ দানে ইচ্ছুক। নিজের জীবদ্দশাতেই সম্পত্তির বেশির ভাগ বিলিয়ে দিতে চান। দানের কত অংশ কোন খাতে খরচ করবেন বেজোস? তা নিয়ে এখনো মনস্থির করেননি বলেও জানিয়েছেন তিনি।                       

আরও পড়ুন, টুইটার-মেটার পর এবার কর্মী ছাঁটাইয়ের ভাবনা অ্যামাজনের! চাকরি হারাবেন ১০ হাজার

তবে জেফ বেজোস বলেন, বিষয়টি স্থির করা অত সহজ নয়। বেজোসের কথায়, ‘কী ভাবে ধীরে ধীরে এটা করা যায়, তা স্থির করাই সবচেয়ে কঠিন ব্যাপার।’ যদিও আমেরিকার সংবাদমাধ্যমে বেজোস জানিয়েছেন, অর্থদানের জন্য এই মুহূর্তে নিজেকে সক্ষম করার চেষ্টা করছেন তিনি।                              

বেজোসের সঙ্গী, সাংবাদিক লরেন সানচেজ এই অর্থ প্রদান করার বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন। বেজোস আর্থ ফান্ড সংস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য ১০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২১ সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছিলেন বেজোস। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় ৪র্থ স্থানে রয়েছেন তিনি। এছাড়াও মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট এবং মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিনের এবং অ্যামাজনের প্রায় ১০ শতাংশ মালিকানা রয়েছে বেজোসের।                                              

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget