এক্সপ্লোর

Amazon: টুইটার-মেটার পর এবার কর্মী ছাঁটাইয়ের ভাবনা অ্যামাজনের! চাকরি হারাবেন ১০ হাজার

Amazon Lay Off: নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, মন্দায় চলছে অ্যামাজন। তাই প্রায় ১০ হাজার কর্মীকে বসিয়ে দেওয়ার কথা ভেবেছে তাঁরা।

নয়া দিল্লি: টুইটার (Twitter) এবং মেটা (Meta) সম্প্রতি তাঁদের কর্মীদের ছাঁটাই করেছে বিপুল সংখ্যায়। এখন সেই পথেই হাঁটতে চলেছে অ্যামাজন (Amazon)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই সপ্তাহের শুরুতে টেকনোলজি জায়ান্ট অ্যামাজন ইনক. প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে।                                             

মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, মন্দায় চলছে অ্যামাজন। তাই প্রায় ১০ হাজার কর্মীকে বসিয়ে দেওয়ার কথা ভেবেছে তাঁরা। ওই রিপোর্টে এও বলা হয়েছে, বিশ্বের অন্যতম বড় ই-কর্মাস জায়েন্ট এবার তাদের ডিভাইস অ্যালেক্সার ব্যবসার দিকে মনোনিবেশ করতে চাইছে। তাই মানবসম্পদে খরচ কমানোর বিষয়টি নিয়ে এই সিদ্ধান্ত নিতে পারে তাঁরা। 

তবে এই রিপোর্টের সত্যতা যাচাই করতে সংবাদসংস্থা রয়টার্স এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।          

আরও পড়ুন, হোয়াটসঅ্যাপের 'কম্পানিয়ন মোড', একসঙ্গে দুই ফোনে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা

প্রসঙ্গত, বিশ্বজুড়ে অ্যামাজনের সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। রিপোর্টে আরও বলা হয়েছে যে সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন। সেখানে তাঁরা জানিয়েছেন যে এমন কিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। মূলত খুচরো ব্যবসার জায়গায়। তাই সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন। পাশাপাশি আগামী কয়েক মাসের জন্য ক্লাউড কম্পিউটিং বিভাগ সহ একাধিক দফতরে  নিয়োগ বন্ধ করে দিয়েছে সংস্থাটি। 

তবে শুধু আগামী কয়েকমাস নয়, আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গত বছর থেকেই নিয়োগে রাশ টেনেছিল। অর্থনৈতিক মন্দার মুখেই এমন সিদ্ধান্ত বলে মত। সংবাদসংস্থা ব্লুমবার্গ জানায়, অ্যামাজন ইনকর্পোরেটেড বিশ্বের প্রথম সংস্থা যারা বাজার মূল্যে এক ট্রিলিয়ন ডলার হারিয়েছে ইতিমধ্যেই। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং লাভের অঙ্কের তারতম্যের জেরেই এবার নীতিগত সিদ্ধান্ত বদল করতে চাইছে সংস্থাটি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget