এক্সপ্লোর

মমতা সহ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ভুবনেশ্বরে সিএএ-র সমর্থনে জনসভায় ভাষণ দেবেন অমিত শাহ

বিহারই প্রথম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চালিত রাজ্য যারা এনআরসি-র বিরোধিতা করছে, এনপিআর প্রক্রিয়া থেকেও বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি করছে। এনপিআরের বিতর্কিত শর্তগুলি বাদ দেওয়ার পক্ষপাতী নবীনের বিজেডি সরকারও।

ভুবনেশ্বর: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সমর্থক, বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত উত্তরপূর্ব দিল্লিতে লাগামছাড়া হিংসা থেমেছে। নতুন করে অশান্তির খবর নেই, যদিও গত কয়েকদিনের হিংসায় জখম লোকজনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯। তবে ভীতি-আতঙ্কের আবহাওয়া পুরোপুরি কাটতে স্বাভাবিক ভাবেই আরও সময় লাগবে। বেশ কয়েকটি রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব পাশ করিয়েছে বিধানসভায়। এই প্রেক্ষাপটেই আজ ভুবনেশ্বরের জনতা ময়দানে সিএএ-র সমর্থনে জনসভা করবেন অমিত শাহ। ইস্টার্ন জোনাল কাউন্সিলে সিএএ-র কট্টর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই জনসভায় ভাষণ দেবেন তিনি। মমতা সিএএ-ই শুধু নয়, প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও জাতীয় নাগরিক রেজিস্টার (এনপিআর) তৈরিরও বিরোধী। ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও আজ দুপুরে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুজনেই সিএএ সমর্থন করলেও নিজের রাজ্যে এনআরসি হতে দেবেন না বলে জানিয়েছেন। বিহার বিধানসভাতেও প্রস্তাব পাশ করে রাজ্যে এনআরসি-র দরকার নেই বলে জানানো হয়েছে। বিহারই প্রথম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চালিত রাজ্য যারা এনআরসি-র বিরোধিতা করছে, এনপিআর প্রক্রিয়া থেকেও বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি করছে। এনপিআরের বিতর্কিত শর্তগুলি বাদ দেওয়ার পক্ষপাতী নবীনের বিজেডি সরকারও। ওড়িষা বিজেপির সভাপতি সমীর মোহান্তির দাবি, সিএএ-র বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদের জেরে বিজেপি ঠিক করেছিল, এই আইন নিয়ে সচেতনতা ছড়াতে অমিত শাহ সারা দেশে সভা করবেন বলে সিদ্ধান্ত হলেও আজকের সমাবেশ তার অঙ্গ নয়। কেন্দ্রীয় মন্ত্রীরা, যেমন ধর্মেন্দ্র প্রধান, বাবুল সুপ্রিয়, গিরিরাজ সিংহ, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলিরা ইতিমধ্যেই কটক, বেহরামপুর, সম্বলপুর, জপুর সহ ওড়িষার নানা জায়গায় জনসভা করেছেন সিএএ-র সমর্থনে। ট ওড়িষার বিজেপি কর্মীরা সিএএ পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহকে অভিনন্দন জানিয়ে পোস্টকার্ডও পাঠিয়েছেন। মহান্তি বুধবার আজকের অমিত শাহের সভার প্রচারে প্রচার যানও পাঠিয়েছেন গোটা রাজ্যে। রাজ্য বিজেপি মুখপাত্র গোলক মহাপাত্রের দাবি, কংগ্রেস ও কিছু রাজনৈতিক দল সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, শুক্রবারের অমিত শাহের সভার উদ্দেশ্য, বিভ্রান্তি দূর করা, প্রচার করা যে, জাতীয় স্বার্থই পূরণ করবে এই আইন। যদিও কংগ্রেসের কটাক্ষ, সিএএ নিয়ে প্রচার না করে আগে অমিত শাহ দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করুন।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget