এক্সপ্লোর

Amit Shah: অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ, পাকিস্তানকে 'দ্বিগুণ জবাব' হুঁশিয়ারি

Operation Sindoor: এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পাকিস্তানে ১০০ কিমি ভিতরে ঢুকে প্রত্যাঘাত। শতাধিক পাক জঙ্গিকে মারা হয়েছে'।

নয়া দিল্লি: 'অপারেশন সিঁদুর'-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। চিনের দেওয়া পাকিস্তানের এয়ার ডিফেন্সকে এড়িয়ে এবং জ্যাম করে মাত্র ২৩ মিনিটে ভারতের প্রযুক্তিগত ক্ষমতা দেখিয়ে দিয়েছে রাফাল, স্ক্যাল্প মিসাইল এবং হ্যামার বম্ব। আর এই প্রথম অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ। 

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পাকিস্তানে ১০০ কিমি ভিতরে ঢুকে প্রত্যাঘাত। শতাধিক পাক জঙ্গিকে মারা হয়েছে'। অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, 'ভারতীয়দের ওপর জঙ্গি হামলা হলে, দ্বিগুণ জবাব'। শাহ বলেন, ভারতীয় বাহিনী জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি সংগঠনগুলির ব্যবহৃত নয়টি স্থান সফলভাবে ধ্বংস করেছে। এই স্থানগুলি মধ্যে পাকিস্তানের ১০০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত প্রশিক্ষণ শিবির এবং গোপন আস্তানা ছিল।'  

অন্যদিকে, দু'দিন আগেই শ্রীনগরে দাঁড়িয়ে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে শুধুমাত্র হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি র প্রতিরক্ষামন্ত্রী, এরই সঙ্গে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকা কতখানি নিরাপদ, তা নিয়েও তুললেন প্রশ্ন। অপারেশেন সিঁদুরের আগে বারবার ভারতকে পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিল পাকিস্তান। কিন্তু তারপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে মেরে এসেছে।

রাজনাথ সিংহ বলেছিলেন, 'আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রতিজ্ঞা কতখানি কঠোর তা এই থেকেই বোঝা যায় যে, আমরা পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেলেরও পরোয়া করিনি। গোটা দুনিয়া দেখেছে কেমন করে দায়িত্বজ্ঞানহীনভাবে পাকিস্তান ভারতকে অনেকবার পরমাণু হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে গোটা বিশ্বের সামনে আমি এই প্রশ্ন করতে চাই যে এমন দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র থাকা কি নিরাপদ? আমি মনে করি পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারিতে নিয়ে যাওয়া প্রয়োজন। এটা আমি স্পষ্ট করে বলতে চাই।'  

পাকিস্তানের এয়ারবেসে আঘান হানার সময় পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডার আঘাতপ্রাপ্ত হয়েছে কি না সেই জল্পনাও নানা মহলে তৈরি হয়েছিল। যদিও, এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনাও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET 2026 : আরও লম্বা সময় জেলে, বিরাট ফাইন ! প্রশ্নফাঁসে 'জিরো টলারেন্স' কেন্দ্রের, আজই বৈঠকে মন্ত্রিসভা?
আরও লম্বা সময় জেলে, বিরাট ফাইন ! প্রশ্নফাঁসে 'জিরো টলারেন্স' কেন্দ্রের, সংসদে আসছে নতুন বিল
ABP Ananda Top 10, 24 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 24 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget