এক্সপ্লোর

Amit Shah : পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা পাকিস্তানেরই! প্রমাণ, অস্ত্র, ভোটার ID আর চকোলেটের প্যাকেট, সংসদে আর কী জানালেন শাহ?

Amit Shah On Pahalgam Attack : সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তুলেছিলেন, সন্ত্রাসবাদীরা যে পাকিস্তান থেকেই এসেছে তার প্রমাণ কী? সেই প্রশ্নেরও উত্তর দেন শাহ।

নয়াদিল্লি:অপারেশন মহাদেব’-এ নিহতেরাই পহেলগাঁওয়ে হত্যাকারী তিন জঙ্গি। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় এ কথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানালেন, প্রমাণ স্বরূপ, সেনাবাহিনী নিহতদের ডেরা থেকে পেয়েছে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র । সেই সঙ্গে মিলেছে তাদের পাক-পরিচয়পত্রও। এদিন শাহ সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন। সেই সঙ্গে অভিযোগের জবাবও দেন।

সংসদে 'অপারেশন মহাদেব'নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি অপারেশন সিঁদুরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন। পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো জঙ্গিরা কোথায় পালাল, এখনও ধরা পড়ল না কেন? বিরোধীদের তরফে এই প্রশ্ন উঠেছে বারবার। সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তুলেছিলেন, সন্ত্রাসবাদীরা যে পাকিস্তান থেকেই এসেছে তার প্রমাণ কী? সেই প্রশ্নেরও উত্তর দেন শাহ। বলেন, 'আমি ওঁকে জিজ্ঞাসা করতে চাই , পাকিস্তানকে বাঁচিয়ে তিনি কী পাবেন? তাঁর এই কথার অর্থ, তিনি পাকিস্তানকে ক্লিন চিট দিচ্ছেন' । শাহ আরও বলেন, জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এসেছিল, তার প্রমাণ জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র, পাক ভোটার আইডি আর চকোলেটের প্যাকেট। ওই চকোলেটেগুলি পাকিস্তানেরই।

মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ২২ জুলাই হামলাকারীদের অবস্থান সংক্রান্ত তথ্য পান গোয়েন্দারা। এরপর পরিকল্পনা করে জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলা হয়। তারপর শুরু হয়ে যায় অভিযানভারতীয় সেনার বীরবিক্রমের প্রমাণ এই তিন জঙ্গি, সুলেমান, আফগান এবং জিবরানের মৃত্যু। তিনি আরও বলেন,  অপারেশন মহাদেবে নিহত তিন সন্ত্রাসবাদীর দেহকে শনাক্ত করে যারা তাদেরর খাবার সরবরাহ করত। তাদের আগেই আটক করা হয়েছিল। মৃত সন্ত্রাসবাদীদের মৃতদেহ শ্রীনগরে আনার পর, তারাই শনাক্ত করে।   এই কথা বলে তিনি, বিরোধীদের উদ্দেশে তীক্ষ্ণ আক্রমণ শানান। বলেন, 'ভারতীয় সেনাবাহিনীর এই সফল্য দেখেও অখুশি বিরোধীরা'।

সেদিন কীভাবে পহেলগাঁওতে হামলা চালায় জঙ্গিরা? সে কথাও জানান শাহ। তিনি বলেন, জঙ্গিরা ছিল পারভেজের ডেরা। সেখান থেকে পায়ে হেঁটে বৈসরন ভ্যালিতে যায়। তাদের সঙ্গে ছিল AK-৪৭, MI-৯ কার্বাইড বন্দুক। 'অপারেশন মহাদেব'-নিকেশ হওয়া জঙ্গিদের ডেরা থেকেও সেইসব অস্ত্র পাওয়া গিয়েছেঅপারেশন মহাদেবে নিহত ৩ জঙ্গিই যে পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত, ব্যালিস্টিক রিপোর্টের মাধ্যমেই সেটা প্রমাণিত, লোকসভায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী

লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের ভূয়সী প্রশংসা করে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ' এই অসাধারণ ভাষণে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ দিয়েছেন, যা কাপুরুষ সন্ত্রাসীদের নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর ভাষণে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সরকারের প্রচেষ্টার উপরও আলোকপাত করা হয়েছে।'

 

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget