এক্সপ্লোর

Amit Shah: ‘সর্বগুণসম্পন্ন’ প্রধানমন্ত্রী পেয়েছে দেশ, রামমন্দিরের জন্য উপবাস করায় মোদির প্রশংসায় শাহের

Narendra Modi: শনিবার লোকসভায় সমাপ্তি ভাষণে এই মন্তব্য করেন শাহ।

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের হাত ধরে ভারতের নতুন যাত্রা শুরু হল বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রসঙ্গে উঠে আসে লোকসভার আলোচনায়। সেখানে শাহ জানান, ভগবান রামচন্দ্রকে ছাড়া ভারতকে কল্পনাও করা যায় না। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের দিন থেকে নতুন যাত্রা শুরু হল দেশের। (Amit Shah)

শনিবার লোকসভায় সমাপ্তি ভাষণে এই মন্তব্য করেন শাহ। তিনি বলেন, "২২ জানুয়ারি মহান ভারতের নবসূচনা হল...যাঁদের দেশভাবনায় ভগবান রাম নেই, তাঁরা দেশকে চেনেনই না, আজও ঔপনিবেশিক ভারত ভাবনাই বয়ে বেড়াচ্ছেন তাঁরা। যাঁরা নিজের দেশের ইতিহাস জানেন না, নিজের পরিচয়ও হারাতে হয় তাঁদের। আগামী দিনে ২২ জানুয়ারি দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। ওই দিন রামভক্তদের আশা-আকাঙ্খাপূরণে দিন।" (Narendra Modi)

শাহ আরও বলেন, "রাম ছাড়া দেশের কল্পনা করা যায় না। ভগবান রাম রামরাজ্য দেখিয়েছিলেন আমাদের। রামমন্দির নিয়ে সকলের একজোট হওয়া উচিত।" রামমন্দিরের উদ্বোধন এবং 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী যে ১১ দিন উপবাস করেছিলেন, তার জন্য় এদিন মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন শাহ।

আরও পড়ুন: I.N.D.I.A Alliance: মমতার দেখানো পথেই কেজরিওয়াল, পঞ্জাবে কংগ্রেসের হাত ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত AAP-এর

মোদির প্রশংসায় শাহ বলেন, "একজন সর্বগুণসম্পন্ন নেতাকে প্রধানমন্ত্রী বেছেছে দেশ। প্রধানমন্ত্রী মোদি নেতৃত্বদানের আগে, দেশ দিশাহীন পথে হাঁটছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ৩০০ বছরের অধরা স্বপ্ন বাস্তবায়িত হল। প্রধানমন্ত্রী এবং বিজেপি-র প্রতিশ্রুতির রক্ষা হয়েছে। ইতিহাস পড়তে গিয়ে আর রামমন্দিরের আমলে সেই জট কেটেছে।"

আসন্ন লোকসভা নির্বাচনের আগে শনিবারই সমাপ্তি ভাষণ ছিল। লোকসভা এবং রাজ্যসভা, দুই কক্ষেই আজকের আলোচ্য বিষয় ছিল রামমন্দির, যা নিয়ে বিতর্ক বেধেছে। রামমন্দির নিয়ে আলোচনায় অংশ নেয়নি তৃণমূল। সমাপ্তি ভাষণে এদিন প্রধানমন্ত্রী মোদিও নিজের সরকারের কৃতিত্ব তুলে ধরেন। তিনি জানান, আগামী ২৫ বছর দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। 

এদিন মোদি জানান, জি-২০ সম্মেলনে ভারতের সম্মান বেড়েছে। ভারত কতটা শক্তিধর, তার সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। তাঁর সরকারের আমলে নতুন সংসদভবন পেয়েছে দেশ। জম্মু ও কাশ্মীরে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছে তাঁর সরকার। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার থেকে তিন তালাক প্রত্যাহারে মহিলাদের সরকার প্রাপ্য সম্মান দিয়েছে বলেও মন্তব্য করেন মোদি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget