এক্সপ্লোর

কাল বীরভূম যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঘুরে দেখবেন বিশ্বভারতী, মিছিল করবেন বোলপুরে

রবিবার শান্তিনিকেতনে বাউল বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজ।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: পশ্চিম মেদিনীপুর সফরের পর কাল বীরভূমে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ থেকেই। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠকের পাশাপাশি আশ্রম চত্বর ঘুরে দেখবেন, বাউল শিল্পীর বাড়িতে করবেন মধ্যাহ্নভোজ। তারপর বোলপুরে মিছিল করবেন তিনি। মেদিনীপুরের পর এবার বীরভূম। বালিজুড়ির আদিবাসী পরিবারের পর রবিবার এক বাউল পরিবারে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ। রবিতীর্থে অমিতের সফরের আগে শনিবার থেকেই সাজো সাজো রব। বিজেপি সূত্রে খবর, রবিবার বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠক করবেন শাহ। ঘুরে দেখবেন আশ্রম চত্বর। তাৎপর্যপূর্ণভাবে, সেসময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকরা ছাড়া থাকবেন না বিজেপি প্রতিনিধিরা। দুপুরে রতনপল্লিতে বাসুদেব দাস বাউলের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুনবেন গান, শিল্পীর বাড়ির শিব মন্দিরে নীলকণ্ঠ ফুল, দুধ দিয়ে পুজো দেবেন তিনি। শনিবার মেদিনীপুরে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। রবিবার শান্তিনিকেতনে বাউল বাড়িতে তাঁর মধ্যাহ্নভোজ। কী থাকবে মেনুতে? পরিবার সূত্রে খবর, ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, টমেটোর চাটনির সঙ্গে থাকবে নলেন গুড়ের রসগোল্লা। রান্না হবে কাঠের উনুনে, মাটির থালায় কলাপাতা সাজিয়ে খেতে দেওয়া হবে, জানিয়েছেন বাসুদেব দাসের স্ত্রী উমা দাস। দুপুরের খাওয়া সেরে অমিত শাহ পৌঁছবেন বোলপুর ডাকবাংলোতে। পুজো দেবেন হনুমান মন্দিরে। পরে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে অংশ নেবেন তিনি। এই সফর উপলক্ষ্য দেওয়া অমিত শাহর কাটআউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মহল। শুরু হয় রাজনৈতিক তরজা। বিতর্কিত কাটআউট নিয়ে শোরগোল পড়তেই তড়িঘড়ি তা সরিয়ে ফেলা হয়। রবিবার শান্তিনিকেতনের সফর শেষে অমিত শাহ রওনা দেবেন দিল্লির উদ্দেশে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
Weather Alert: বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ
বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ
ABP Ananda Top 10, 17 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 17 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget