এক্সপ্লোর

US-Iran War: ইরানকে ‘হেরো’ ঘোষণা করলেন ট্রাম্প, আজই আরও জোরাল আঘাতের হুঁশিয়ারি, সত্যিই কি আত্মসমর্পণ করল তেহরান?

Donald Trump on Iran: নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ এই ঘোষণা করেন ট্রাম্প।

নয়াদিল্লি: ইরানকে 'হেরো' ঘোষণা করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণের জন্য উপসাগরীয় দেশগুলির কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সেই প্রসঙ্গেই ইরানকে 'হেরো' বলে কটাক্ষ করলেন ট্রাম্প। (Donald Trump on Iran)

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ এই ঘোষণা করেন ট্রাম্প। তাঁর বক্তব্য, 'Iran, যাদের হারিয়ে ভূত করে দিচ্ছি আমরা, পশ্চিম এশিয়ার প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে ওরা এবং আত্মসমর্পণ করেছে। প্রতিশ্রুতি দিয়েছে, আর ওদের উপর হামলা করবে না বলে। শুধুমাত্র আমেরিকা এবং ইজ়রায়েলের অনর্গল হামলার জন্যই এটা সম্ভব হল'। (US Iran War)

সেখানেই থামেননি ট্রাম্প। তাঁর কথায়, ‘ওরা পশ্চিম এশিয়া দখল করতে চাইছিল। হাজার হাজার বছরে এই প্রথম পশ্চিম এশিয়ার প্রতিবেশী দেশগুলির কাছে হারল ইরান। ওরা আমাকে বলেছে, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প’। আমি ওদের বলেছি, ‘ইরান আর পশ্চিম এশিয়ার গুন্ডা রইল না। ওরা এখন পশ্চিম এশিয়ার হেরো। আগামী কয়েক দশক সেটাই থাকবে, যত ক্ষণ না আত্মসমর্পণ করছে, অথবা সম্পূর্ণ রূপে ভেঙে পড়ছে! আজ আরও জোরাল আঘাত করা হবে ইরানকে’!

ট্রাম্প জানিয়েছেন, আজই আরও জোরাল আঘাত করা হবে ইরানকে। পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং কিছু মানুষকে শেষ করে দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছএন তাঁরা। তিনি জানিয়েছেন, এতদিন না ভাবলেও, যে জঘন্য আচরণ করেছে ইরান, তার জন্য কিছু জায়গা এবং কিছু মানুষের উপর আরও তীব্র হামলা চালানো হবে। তবে এ নিয়ে বিশদে কিছু খোলসা করেননি তিনি। 

এদিনই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে উপসাগরীয় দেশগুলির কাছে ক্ষমা চান। জানান, উপসাগরীয় দেশগুলির কাছে ক্ষমাপ্রার্থী তাঁরা। কোনও দেশের উপর হামলা চালানো লক্ষ্য নয় তাঁদের। তাই ঠিক হয়েছে, সেখান থেকে হামলা না হলে, তাঁরাও আর ক্ষেপণাস্ত্র ছুড়বেন না। তবে হামলা হলে, আত্মরক্ষার্থে তাঁদেরও যে পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে, তাও স্মরণ করিয়ে দেন পেজেশকিয়ান। তবে যে নিঃশর্ত আত্মসমর্পণ চাইছেন, তা নিয়ে পরিষ্কার বলেন, "আমরা আত্মসমর্পণ করব বলে যারা স্বপ্ন দেখছে, তাদের ওই স্বপ্ন নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।" এর আগেও, ইরান জানিয়েছিল, পড়শি দেশগুলিতে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলাদা কোনও শত্রুতা নেই তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget