এক্সপ্লোর

২ টাকার জন্য স্কুল-ক্রিকেট টিমে খেলতে পারিনি, স্মৃতি রোমন্থনে অমিতাভ

সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় কাজ বন্ধ রেখেছিলেন অমিতাভ। কিন্তু রোগের ধাক্কা সামলে আবার ফিরেছেন কেবিসি-র সেটে। কড়া নিয়ম মেনে চলছে শ্যুটিং।

মুম্বই: আজ সারা বিশ্ব তাঁকে চেনে। সুপারহিট ছবি গুণে শেষ করা মুশকিল। অগাধ সম্পত্তি। কিন্তু একদিন ছিল যখন ২ টাকার জন্য স্কুলের ক্রিকেট টিমে নাম লেখাতে পারেননি। স্বীকারোক্তি অমিতাভ বচ্চনের। সোমবার ’ কোন বনেগা ক্রোড়পতি‘ শো সঞ্চালনা করছিলেন অমিতাভ বচ্চন। সেখানে অংশ নিয়েছিলেন জয় কুরুক্ষেত্র নামের এক ব্যক্তি। ছোটবেলার কথা বলতে গিয়ে গলা ভিজে আসে ওই প্রতিযোগীর। সংসারে অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অমিতাভ বচ্চনকে সে কথা বলতে গিয়ে জয় জানান, একবার স্ন্যাকস কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল। কারণ স্ন্যাক্সের দাম ছিল ৭ টাকা। তাঁর মা তাঁকে মাত্র ৫ টাকা দিতে পেরেছিলেন। ২ টাকার অভাবে কিনতে পারেননি স্ন্যাক্স। জয়ের স্মৃতিচারণায় নিজের মায়ের কথা পড়ে যায় অমিতাভের। স্কুলের ক্রিকেট টিমে নাম লেখানোর খুব ইচ্ছে ছিল। মা তেজি বচ্চনের কাছে গিয়ে বায়না করেন ২টাকার জন্য। কিন্তু মা জানিয়ে দেন, স্কুলের ক্রিকেট টিমে ভর্তি করার মতো ২ টাকা তাঁদের কাছে নেই। এই ঘটনা নাড়া দিয়েছিল ছোট্ট অমিতাভকে। কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি। এরপর অমিতাভ বলেন, ২ টাকার মূল্য কতটা আমি এখনও মনে রেখেছি। এরপরে আবার ফিরে যান ছোটবেলার কথায়। জানান ছোটবেলা থেকে ফোটোগ্রাফির বড় শখ। যখন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন প্রথমবার রাশিয়া গিয়েছিলেন, তখন অমিতাভের জন্য একটি ক্যামেরা কিনে এনেছিলেন। অথচ ততদিনে  অ্যান্টনি অভিনেতা হয়ে গিয়েছেন। তাও বাবার এনে দেওয়া সেই ক্যামেরা আজও সযত্নে রেখে দিয়েছেন তিনি। এমন জিনিস সারাজীবনের সম্পদ বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় কাজ বন্ধ রেখেছিলেন অমিতাভ। কিন্তু রোগের ধাক্কা সামলে আবার ফিরেছেন কেবিসি-র সেটে। কড়া নিয়ম মেনে চলছে শ্যুটিং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam : 'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget