এক্সপ্লোর

নিয়মভঙ্গের অভিযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ', ভারতে কাজ গোটাল অ্যামনেস্টি

কেন্দ্র সরকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ভারতে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকার তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এই কারণেই ভারতের কাজ গোটানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

নয়াদিল্লি: কেন্দ্র সরকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ভারতে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকার তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এই কারণেই ভারতের কাজ গোটানো হচ্ছে বলে জানিয়েছে তারা। সেইসঙ্গে ভারতে সমস্ত কর্মীদের ছাঁটাই ও সব ধরনের প্রচার-গবেষণামূলক কাজকর্ম গুটিয়ে নিল তারা। অ্যামনেস্টি বলেছে, সরকার বৈধ তহবিল সংগ্রহের মডেলকে এখন আর্থিক তছরুপ বলে তুলে ধরছে। এটাই প্রমাণ যে, কোনও মানবাধিকার কর্মী ও গোষ্ঠী সরকারের নিষ্ক্রিয়তা ও দমনপীড়নকে চ্যালেঞ্জ জানালে আইনি পরিকাঠামোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে লাগাচ্ছে। অ্যামনেস্টির অভিযোগ, গত দুই বছর ধরে সংস্থার ওপর দমন চালানো হচ্ছে এবং সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া কোনও আকস্মিক ঘটনা নয়। অ্যামনেস্টির অভিযোগ, সরকারে স্বচ্ছতা এবং সম্প্রতি দিল্লির হিংসার ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দিল্লির পুলিশ ও ভারত সরকারের দায়বদ্ধতা নিয়ে সরব হয়েছিল তারা। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এরই ফলশ্রুতিতে তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ কেন্দ্রীয় সংস্থাগুলির হয়রানির মুখে পড়তে হয়। অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ায় এ ধরনের হয়রানি ভিন্নমত প্রকাশেরই কন্ঠরোধের সামিল বলে অভিযোগ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর অবিনাশ কুমার। সরকারের অভিযোগ ছিল, অ্যামনেস্টি বেআইনিভাবে বিদেশি অর্থ পাচ্ছে। ২০১৮-তে ইডি বেঙ্গালুরুতে অ্যামনেস্টির সদর দফতরে তল্লাশি চালিয়েছিল। বিদেশী মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছিল। যদিও অ্যামনেস্টির দাবি, তারা সমস্ত ভারতীয় ও আন্তর্জাতিক আইন মেনে কাজ করে। সরকারি সূত্রে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, অ্যামনেস্টির বিরুদ্ধে ইডি-র কোনও তদন্ত হয়নি। তদন্ত ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে, যারা সন্দেহজনক রফতানি আয় মারফত্ ৫১ কোটি টাকা পেয়েছিল।
এদিন অ্যামনেস্টি যে অভিযোগ করেছে, তা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এক বিবৃতিতে কেন্দ্র বলেছে, অ্যামনেস্টি যে অবস্থান নিয়েছে এবং যে সব অভিযোগ তুলেছে, সেগুলি অতিরঞ্জিত, দুর্ভাগ্যজনক ও সত্যের অপালাপ। অ্যামনেস্টির বেছে বেছে নিশানা করার অভিযোগ খারিজ করে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, বিদেশি অনুদানপ্রাপ্ত কোনও সংস্থাকে অভ্যন্তরীন রাজনৈতিক বিতর্কে হস্তক্ষেপের অনুমতি দেয় না ভারত। স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ)-তে মাত্র একবার এবং তাও কুড়ি বছর আগে অনুমতি পেয়েছিল। তারপর থেকে বারেবারে আবেদন করলেও সংস্থাকে এফসিআরএ অনুমোদন দেওয়া হয়নি। কারণ, আইন অনুযায়ী এ ধরনের অনুমোদন তারা পেতে পারে না। এফসিআরএ-র নিয়ন্ত্রণ পাশ কাটাতে ভারতে নথিভূক্ত চারটি সংস্থাকে অ্যামনেস্টি ইউকে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিল প্রত্যক্ষ বিদেশি লগ্নি হিসেবে দেখিয়ে। এভাবে ঘুরপথে অর্থ প্রেরণ আইন বিরুদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রক আরও বলেছে, অ্যামনেস্টির এ ধরনের বেআইনি কার্যকলাপের জন্য আগের সরকারও তাদের বিদেশ থেকে অর্থ সংগ্রহের বারংবার আর্জি খারিজ করে দিয়েছিল। এরফলে এর আগেও ওই সময় আমনেস্টিকে ভারতে কাজ বন্ধ করে দিতে হয়েছিল। অ্যামনেস্টির অভিযোগকে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার চলতি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা বলেও মন্তব্য করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget