এক্সপ্লোর

চারিদিকে শুধুই ধ্বংসের ছবি, ' ১০ থেকে ১২ জনের মৃত্যু', বললেন মুখ্যমন্ত্রী

দুপুর থেকে কয়েক ঘণ্টা ধরে উমপুনের তাণ্ডব। দুই ২৪ পরগনা-পূর্ব মেদিনীপুর-হাওড়ায় ভাঙল অসংখ্য কাঁচা বাড়ি। বিপর্যস্ত বকখালি-কাকদ্বীপ থেকে দিঘা-মন্দারমণি। ত্রাণ শিবির থেকে বেরোবেন না, বললেন মমতা।

কলকাতা: বাংলায় উমপুনের তাণ্ডব। তছনছ কলকাতা ও দুই ২৪ পরগনা। লন্ডভণ্ড পূর্ব মেদিনীপুরও। করোনার থেকেও বড় বিপর্যয়, প্রায় ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রিজেন্ট পার্কে গাছ চাপা পড়ে মৃত হয়েছে মা ও ছেলের। মাথায় চাঙড় পড়ে হাওড়ায় মৃত কিশোরী। বসিরহাট, মিনাখাঁয় গাছ পড়ে ২ জনের মৃত্যু নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী। উমপুন-বিপর্যয় করোনার থেকেও ভয়াবহ, জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, 'উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় সব ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ নেই, জল নেই, পুকুর, চাষের জমি সব শেষ। রামনগর, নন্দীগ্রামে প্রচুর ক্ষতি হয়ে গেছে।'
উমপুন নিয়ে আতঙ্ক ছিলই। ঝড় বয়ে যাওয়ার পর দেখা গেল,  চারপাশে শুধুই ধ্বংসের ছবি। মাস ছয়েক আগে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় বুলবুল। আর এবার উমপুন। কলকাতা থেকে জেলা, শুধুই ধ্বংসের চিত্র। উমপুনে কার্যত লণ্ডভণ্ড দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে টিনের চাল উড়ে যায়। কুলপিতে বাঁধ উপচে গ্রামে ঢুকেছে জল। হাওড়াতেও তাণ্ডব চালিয়েছে উমপুন। হাওড়ার ব্যাঁটরায় খড়-কুটোর মতো উড়ে যায় স্কুলের টিনের চাল। উত্তর ২৪ পরগনায় কামারহাটিতে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি! উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে।গুমায় উপড়ে পড়ে অসংখ্য গাছ। অবরুদ্ধ হয়ে যায় যশোর রোড।  সাইক্লোনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। তাসের ঘরের মতো পড়ে ভাঙল ঘর-বাড়ি। খেলনার মতো উপড়ে গেল বিশাল বিশাল গাছ। উপকূলবর্তী এলাকা হওয়ায় হিঙ্গলগঞ্জে এই ঝড় মারাত্মক চেহারা নেয়। উথাল পাথাল করতে থাকে ইচ্ছামতী নদী। হুগলির শ্রীরামপুরেও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বাড়ির উপর ভেঙে পড়ে গাছ। উমপুনে তছনছ সৈকত শহর দিঘা। ঝড়ে ভেঙে পড়ে অসংখ্য গাছ। অবরুদ্ধ দিঘা হাসপাতালে যাওয়ার রাস্তাও। তাজপুর, শঙ্করপুর, মন্দারমণিতেও প্রচুর গাছ ভেঙে পড়ে।
কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগ এখনও কাটেনি!! বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ের।
১১ বছর আগে আয়লার দাপটে ছারখার হয়ে গেছিল হিঙ্গলগঞ্জ। বিদ্যাধরী, রায়মঙ্গল, ছোট কলাগাছি-সহ বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙে জল ঢুকে ভেসে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা। নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ধানের জমি, ফসল। সেই ধাক্কা আজও পুরোপুরি সামলে উঠতে পারেননি হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। তার মধ্যেই ফের একবার হিঙ্গলগঞ্জে গভীর ক্ষতচিহ্ন এঁকে দিল ঘূর্ণিঝড় উমপুন। ঝড় থামলেও, এই তাণ্ডবের ধাক্কা কাটিয়ে উঠতে এখানকার গরিব মানুষগুলোর কত সময় লাগবে, তা কেউ জানে না।
সমুদ্রের এই রূদ্র-মূর্তি বহুদিন দেখেননি কেউ। ঘূর্ণিঝড় উমপুনের প্রভাবে বুধবার দিঘা-মন্দারমণিতে দেখা গেল এমনই ছবি।  দেওয়াল টপকে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ল রাস্তায়। দিনের শেষে উমপুনের তাণ্ডবে লন্ডভন্ড হল দিঘা, মন্দারমণি! ভেঙে পড়ল শয়ে শয়ে গাছ। ধূলিসাৎ হল বাড়ি। উপড়ে গেল বিদ্যুতের খুঁটি। উড়ে গেল ভর্তি জলের ট্যাঙ্কও! জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের লোনা জল ঢুকে যায় একের পর এক গ্রামে।  উমপুনের তাণ্ডবে লণ্ডভণ্ড শঙ্করপুরও।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget