এক্সপ্লোর

Amritpal Singh Arrested:মাসখানেকের টানটান উত্তেজনা, শেষমেশ ধৃত খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ

Punjab News:মাসখানেকের রুদ্ধশ্বাস উত্তেজনার পর অবশেষে গ্রেফতার খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। এখনও পর্যন্ত মোগা পুলিশ আনুষ্ঠানিক ভাবে তার গ্রেফতারির খবর স্বীকার না করলেও সূত্রের খবর রবিবার ভোরেই ধরা পড়ে অমৃতপাল।

অমৃতসর: মাসখানেকের রুদ্ধশ্বাস উত্তেজনার পর অবশেষে গ্রেফতার খালিস্তানপন্থী (Pro Khalistani Leader) নেতা অমৃতপাল সিংহ (Amritpal Singh)। এখনও পর্যন্ত মোগা (Moga) পুলিশ আনুষ্ঠানিক ভাবে তার গ্রেফতারির খবর স্বীকার না করলেও সূত্রের খবর রবিবার ভোরেই ধরা পড়ে অমৃতপাল। তাকে অসমের জেলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তার সংগঠনের অন্য সদস্যরাও সেখানেই বন্দি।

এখনও পর্যন্ত যা জানা গেল..
গত ১৮ মার্চ থেকে অমৃতপাল সিংহের সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-র সদস্যদের ব্যাপক ধরপাকড় শুরু করে পঞ্জাব পুলিশ। একাধিক ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় যার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা, খুনের চেষ্টা, পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার মতো ধারাও ছিল। কিন্তু পুলিশি তৎপরতা সত্ত্বেও অন্তত দু'বার পালিয়ে যায় অমৃতপাল। গত ১৮মার্চ  প্রথম বার এই ঘটনা ঘটে। জলন্ধর জেলায় গাড়ি বদলে হাত ফসকে পালায় অমৃতপাল। দ্বিতীয় ঘটনায় ঠিক তার দশ দিন পরের। সহযোগী পাপালপ্রিত সিংহের সঙ্গে সদ্য পঞ্জাব ফিরেছিল অমৃতপাল। কিন্তু সে বারও তাকে ধরতে পারেনি পুলিশ।

আরও যা...
পুলিশ সূত্রে খবর, এই পাপলপ্রীত আসলে অমৃতপালের গুরু। ধৃতের হয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র সঙ্গে যোগাযোগ রাখত এই পাপলপ্রীত-ই। এতেই শেষ নয়। ফেরার থাকাকালীন খালিস্তানপন্থী নেতা, অমৃতপাল সিংহের দুটি ভিডিও  এবং একটি অডিও ক্লিপ সামনে আসে। এর মধ্যে একটি ভিডিওয় অমৃতপালকে বলতে শোনা গিয়েছিল, সে মোটেও পলাতক নয়। দ্রুত ফিরেও আসবে। অমৃতপাল আরও দাবি করে, বাকিদের মতো দেশ ছেড়ে পালানোর কোনও ইচ্ছা তার নেই। তার পরেই এই গ্রেফতারি। গত কয়েক বছর ধরেই নাগাড়ে সক্রিয় অমৃতপাল সমর্থকদের মধ্যে 'Bhindranwale 2.0' বলে পরিচিত। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি নেতা জার্নেল সিংহ ভিন্দ্রালওয়ালের একনিষ্ঠ ভক্ত হিসেবেও পুলিশের খাতায় তথ্য় রয়েছে তার সম্পর্কে। সব সময়ই সশস্ত্র সমর্থকদের দ্বারা ঘিরে থাকত খালিস্তানপন্থী এই নেতা।  এদিন সম্ভবত মোগার একটি গুরুদ্বারে ভাষণ দিচ্ছিল ওই নেতা। তার পরই গ্রেফতারি। যদিও সংবাদমাধ্যমের একাংশের মতে, খালিস্তানপন্থী নেতা আত্মসমর্পণ করেছে। প্রসঙ্গত, হালেই অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে অমৃতসর বিমানবন্দরে আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা। তিনি লন্ডনের বিমানে উঠতে যাচ্ছিলেন।            

আরও পড়ুন:ঝুঁকি বাড়ছে প্রবীণদের নিয়ে! একদিনে রাজ্যে দুই করোনা রোগীর মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget