এক্সপ্লোর

Amritsar News Update: অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্র, মিলেছে আড়াই কেজিরও বেশি বিস্ফোরক

Weapons and Explosives Found: সীমান্তে উত্তেজনার মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল। BSF ও পঞ্জাব পুলিশের তৎপরতায় উদ্ধার বিপুল অস্ত্র। 

Amritsar News Update: ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যেই অমৃতসর সীমান্তে চাঞ্চল্যকর ছবি। অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। মিলেছে আড়াই কেজির উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, ডিটোনেটর। সীমান্তের ওপার থেকে ড্রোনে করে নিয়ে এসে ফেলা হতে পারে বলে সন্দেহ। সীমান্তে উত্তেজনার মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল। BSF ও পঞ্জাব পুলিশের তৎপরতায় উদ্ধার বিপুল অস্ত্র। 

ভারতীয় বাহিনীর সতর্কতায় ব্যর্থ এবার নাশকতার চক্রান্ত। পঞ্জাবের অমৃতসরের গ্রামে চাষের জমি থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার। স্লিপার সেল নিয়ে নাশকতা চালাতে পারে অনুমান গোয়েন্দাদের। 

সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে ভারতের দিকে গোলা গুলি ছুড়েছিল পাকিস্তান। ২৪ ঘন্টার মধ্যে সামনে আরও মারাত্মক তথ্য। পাঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তানের অস্ত্র ও বিস্ফোরক পাচারের পর্দাফাঁস করল BSF ও পুলিশ। উদ্ধার হল RDX, হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, গুলি। অমৃতসরের আজনালা থানার শেখভাট্টি গ্রামে যৌথ অভিযান চালায় BSF ও অমৃতসর গ্রামীণ পুলিশ। শনিবার পাক সীমান্তবর্তী ওই গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ছিল ৯৭২ গ্রাম RDX, ২টি হ্যান্ড গ্রেনেড, ৩০ ক্যালিবারের ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, ব্ল্যাকবক্স এবং IED সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ রঙের প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই গোলাগুলির আওয়াজ পাচ্ছিলেন। উড়ছিল ড্রোন। এর মধ্যেই চাষের জমিতে মিলল অস্ত্র, বিস্ফোরক। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, পাক-ড্রোন হামলার সময় সীমান্তের ওপার থেকে এইসব অস্ত্র ও বিস্ফোরক এপারে পাঠানো হয়েছে। 

এর আগে অমৃতসরের শহিদ ভগৎ সিং নগরে। পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্কের পর্দাফাঁস করে পাঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে উদ্ধার হয় ২টি রকেট চালিত গ্রেনেড, জোড়া IED, ৫টি P-86 হ্যান্ড গ্রেনেড ও একটি ওয়্যারলেস কমিউনিকেশন সেট, ISI-এর মদতপুষ্ট স্লিপার সেলই এই সমস্ত সরঞ্জাম মজুত করেছিল বলে দাবি পাঞ্জাব পুলিশের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গেব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গেব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget