এক্সপ্লোর

Andhra Pradesh gelatin stick explosion: অন্ধ্রপ্রদেশে জিলেটিন স্টিক বিস্ফোরণে ৯ জনের মৃত্যু, ছিন্নভিন্ন দেহ

জিলেটিন স্টিক বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশে। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ৯ জনের দেহ। আহত হয়েছেন কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

অমরাবতী : জিলেটিন স্টিক বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশে। ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ৯ জনের দেহ। আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, শনিবার অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় এই ঘটনাটি ঘটেছে। গাড়িতে জিলেটিন স্টিক তোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ওই জিলেটিন স্টিকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্ফোরণের ভয়াবহতা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। পুড়ে গিয়েছে গাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে উড়ে গিয়েছে মৃতদের দেহাংশ।

ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি। পুলিশ জানিয়েছে, স্থানীয় কলসাপাড়ু ও পুলিভেন্দুলা মণ্ডলের শ্রমিকরাই এই জিলেটিন স্টিক গাড়িতে তুলছিলেন। তবে এই কাজের জন্য বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বিপত্তির কারণ জানতে চাওয়া হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে।

বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারকে মৃত শ্রমিকদের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করতে বলেছেন তিনি। এক বিবৃতিতে টিডিপি প্রধান বলেন, ''মুখ্যমন্ত্রীর নিজের জেলাতেই এই ধরনের শ্রমিক মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই কাজ করানোর আগে শ্রমিকদের সুরক্ষার বিষয়টা মাথায় রাখা উচিত।''

তবে বিস্ফোরণেও লেগেছে রাজনীতির রং। রাজ্যের কোভিড পরিস্থিতি বলছে, ১৮ ঘণ্টার কার্ফু জারি রয়েছে অন্ধ্রপ্রদেশে। সেই সময় খনির শ্রমিকরা কীভাবে জড়ো হলেন, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন টিডিপি প্রধান। চন্দ্রবাবুর প্রশ্ন, করোনা রুখতে এখন নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যে। সেই সময় খনির শ্রমিকদের কীভাবে কাজ করতে দিল রাজ্য সরকার ? এই সময় শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ানো উচিত সরকারের।

অন্ধ্রের পুলিশ জানিয়েছে, চুনাপাথরের খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্যই ওই জিলেটিন স্টিকগুলি গাড়িতে তোলা হচ্ছিল। অসতর্কতাবশত এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ কাণ্ড ঘটল, তা জানতে তদন্ত হবে।

 

সেরা শিরোনাম

Andhra Pradesh Oil Refinery: বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
বিরাট বিস্ফোরণ, তেল শোধনাগারে ভয়াবহ আগুন! আকাশ ঢাকল কালো ধোঁয়ায়, এলাকায় আতঙ্ক চরমে
Cyber Attack 2026: হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
হামলার আশঙ্কা? একাধিক দেশে জরুরি রসদ মজুত রাখতে অ্যালার্ট, বিপর্যস্ত খাদ্য সংরক্ষণ ব্যবস্থা
INDIA Bloc Rally: রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
রামলীলা ময়দানে কত লোক? রাহুল গান্ধীর ড্রোন শট পোস্ট, পাল্টা 'AI' কটাক্ষ বিজেপির
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget